| ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

এক ম্যাচ হাতে রেখে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতলো বাংলাদেশ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ২৯ ১৯:১৩:০৮
এক ম্যাচ হাতে রেখে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতলো বাংলাদেশ

আজ ২৯ মার্চ বুধবার সাগরিকায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আয়ারল্যান্ডর বিপক্ষে তিন ম্যাচ টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছিলবাংলাদেশ দল। খেলাটি শুরু হাওয়ার কথা ছিল দুপুর ২টায়। কিন্তু বৃস্তির কারনে সেই ম্যাচ শুরু হয় ৩.৪০ মিনিটে।

আগেই জানা ছিল আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে বৃষ্টির আশঙ্কা রয়েছে। সেই আশঙ্কাই সত্যি হলো! বৃষ্টির কারণে আইরিশদের বিপক্ষে ম্যাচ যথাসময়ে মাঠে গড়ানো নিয়ে সংশয় তৈরি হয়েছে। দুপুর ২টায় ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও টসের পর ঝুম বৃষ্টি শুরু হয়েছে। ফলে ম্যাচ শুরু নিয়ে শঙ্কায় পড়ে গেছে দুই দল।

বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে খেলা শুরু হয়নি। তবে পুরোপুরি না থামলেও বৃষ্টি কমে গেছে এখন। ইতোমধ্যেই সরিয়ে ফেলা হয়েছে কাভার। মাঠ পরিদর্শন করতে নামেন আম্পায়াররা। যার ফলে একটু পরই হয়তো মাঠে নামবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। শেষমেশ ৩.৪০ থেকে খেলা শুরু হয়।

ম্যাচ অফিসিয়াল আপডেট : "দ্বিতীয় বারের মত বৃষ্টি-বিলম্বের পরে, ম্যাচটি এখন শুরু হবে বিকাল ৩:৪০ টায়। তবে এই ম্যাচটি ২০ ওভারের না হয় ১৭ ওভারের করে খেলার সিদ্ধান্ত জানালেন ম্যাচ পরিচালকরা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত সর্বশেষ স্কোর বাংলাদেশ ১৭ ওভারে ৩ উইকেট হারিয়ে ২০২ রান সংগ্রহ করেন। জবাবে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ড ১৭ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৫ রন সংগ্রহ করেন। ফলে বাংলাদেশ ৭৭ রানের বিশাল জয় পান।

বাংলাদেশ একাদশ : লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটওয়ারী, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।

আয়ারল্যান্ড একাদশ : পল স্টার্লিং (অধিনায়ক), রস অ্যাডায়ার, লোরকান টাকার (উইকেটরক্ষক), হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্পার, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডায়ার, ফিওনেন হ্যান্ড, গ্রাহাম হিউম ও বেন হোয়াইট।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বলিভিয়া, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বলিভিয়া, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বলিভিয়ার বিপক্ষে একচেটিয়া জয় পেয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রথমার্ধের ২-০ ব্যবধানের ...

শুরু হল, আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ; লাইভ দেখুন এখানে

শুরু হল, আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নেমেছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কর্দোবার এস্তাদিও মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে ...