| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

রনি-লিটনের জোড়া ফিফটি, বড় সংগ্রহের পথে বাংলাদেশ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ২৯ ১৬:১৮:৩৮
রনি-লিটনের জোড়া ফিফটি, বড় সংগ্রহের পথে বাংলাদেশ

গত ২৭ মার্চ বুধবার সাগরিকায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আইরিশদের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে কথা ছিল টাইগাররা। খেলাটি শুরু হাওয়ার কথা ছিল দুপুর ২টায়। ম্যাচের আগে টসে আগের দিনের মতো হেরে গেছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। সফরকারী অধিনায়ক পল স্টার্লিং টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন। ফলে প্রথমে ব্যাটিংয়ে নামবে লাল সবুজের প্রতিনিধিরা।

আগেই জানা ছিল আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে বৃষ্টির আশঙ্কা রয়েছে। সেই আশঙ্কাই সত্যি হলো! বৃষ্টির কারণে আইরিশদের বিপক্ষে ম্যাচ যথাসময়ে মাঠে গড়ানো নিয়ে সংশয় তৈরি হয়েছে। দুপুর ২টায় ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও টসের পর ঝুম বৃষ্টি শুরু হয়েছে। ফলে ম্যাচ শুরু নিয়ে শঙ্কায় পড়ে গেছে দুই দল।

বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে খেলা শুরু হয়নি। তবে পুরোপুরি না থামলেও বৃষ্টি কমে গেছে এখন। ইতোমধ্যেই সরিয়ে ফেলা হয়েছে কাভার। মাঠ পরিদর্শন করতে নামেন আম্পায়াররা। যার ফলে একটু পরই হয়তো মাঠে নামবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। শেষমেশ ৩.৪০ থেকে খেলা শুরু হয়।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত সর্বশেষ স্কোর বাংলাদেশ ৯ ওভারে কোন উইকেট না হারিয়ে ১২৩ রান সংগ্রহ করেন।

ম্যাচ অফিসিয়াল আপডেট : "দ্বিতীয় বারের মত বৃষ্টি-বিলম্বের পরে, ম্যাচটি এখন শুরু হবে বিকাল ৩:৪০ টায়। তবে এই ম্যাচটি ২০ ওভারের না হয় ১৭ ওভারের করে খেলার সিদ্ধান্ত জানালেন ম্যাচ পরিচালকরা।

বাংলাদেশ একাদশ : লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটওয়ারী, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।

আয়ারল্যান্ড একাদশ : পল স্টার্লিং (অধিনায়ক), রস অ্যাডায়ার, লোরকান টাকার (উইকেটরক্ষক), হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্পার, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডায়ার, ফিওনেন হ্যান্ড, গ্রাহাম হিউম ও বেন হোয়াইট।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...