| ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

শেষ হলো বাংলাদেশ বনাম সিশেলসের মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ২৮ ১৯:০৭:৫৯
শেষ হলো বাংলাদেশ বনাম সিশেলসের মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল

সিশেলস র‌্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে সাত ধাপ পেছনে। র‌্যাংকিংয়ের চেয়ে বড় বিষয় সিশেলসের ফুটবলাররা পেশাদার নন। সবাই অন্য পেশার ফাঁকে ফুটবল খেলেন। সেই ফুটবল দলের কাছে বাংলাদেশ হেরেছে।

মার্চের এই প্রীতি ম্যাচের জন্য বাংলাদেশ দল সৌদি আরবে অনুশীলন করেছে। সৌদি আরবেও দু’টি অনুশীলন ম্যাচ খেলেছে। এত প্রস্তুতির পর সিশেলসের মতো প্রতিপক্ষের সঙ্গে ম্যাচ হার এবং সিরিজ ড্র।

আজকের ম্যাচে প্রথমার্ধ গোলশূন্য ছিল। ৬২ মিনিটে পেনাল্টিতে ম্যাচে লিড নেয় সিশেলস। এরপর বাংলাদেশ গোলের জন্য মরিয়া হয়ে ওঠে। অধিনায়ক জামাল ভূঁইয়া দ্বিতীয়ার্ধে নামেন। কয়েকটি ফ্রি কিক এবং কর্নারে গোলের উৎস রচনা হয়েছিল ঠিকই।

কিন্তু ফিনিশিং দুর্বলতায় কোনোটাই আর গোল হয়নি। নাইজেরিয়ান থেকে বাংলাদেশি হওয়া এলিটা কিংসলে এই ম্যাচেও দ্বিতীয়ার্ধে সুযোগ পেয়েছেন। একটি দুর্দান্ত শট নিয়েছিলেন যা অল্পের জন্য গোল মিস হয়। আরেকটি গোলের সুযোগ নষ্ট করেছেন।

ম্যাচের ৭৫ মিনিটে তপু বর্মণের বাড়ানো বল সিশেলসের ডিফেন্ডারের হাতে লাগে। রেফারি পেনাল্টির বাঁশি না বাজানোয় বাংলাদেশের ফুটবলাররা ঘিরে ধরেন। ম্যাচের পরও এই রেশ টিকে ছিল। দুই দলের ফুটবলারদের মধ্যে বাকবিতন্ডা চলেছে কিছুক্ষণ।

ভুটানি রেফারির ম্যাচ শেষের বাঁশি বাজার সঙ্গে সঙ্গে সিলেট জেলা স্টেডিয়ামে শুয়ে পড়েন বাংলাদেশের কয়েকজন ফুটবলার। কেউ আবার জার্সিতে মুখ লুকানোর চেষ্টা করেন।

সিশেলসের কাছে লজ্জার হারের পর এভাবেই প্রথম প্রতিক্রিয়া দেখান বাংলাদেশের ফুটবলাররা। এই হারে দুই ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ হলো।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...