| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

সাকিব-লিটনদের টপকে কলকাতার নতুন অধিনায়ক হচ্ছেন যিনি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ২৮ ১০:৪৪:২১
সাকিব-লিটনদের টপকে কলকাতার নতুন অধিনায়ক হচ্ছেন যিনি

যদিও দলটির স্কোয়াডে আছেন অন্যতম তারকা ক্রিকেটার আন্দ্রে রাসেল, সাকিব আল হাসানদের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। শেষ পর্যন্ত তাদের ছাপিয়ে নেতৃত্ব ভার দেওয়া হয়েছে নীতিশ রানার কাঁধে।

তারকা ক্রিকেটার রানাকে নেতৃত্ব দেয়ার বড় কারণ হেড কোচ চন্দ্রকান্ত পন্ডিতের পছন্দ। এই কোচের চাওয়া, দেশি কোনো ক্রিকেটারকে যেন অধিনায়ক করা হয়। আর দেশিদের মধ্যে রানাই একমাত্র ক্রিকেটার, যে শুরুর একাদশে নিয়মিত খেলবে।

আইপিএলের অতীতে অধিনায়কত্বের অভিজ্ঞতাও রানাকে বাকিদের থেকে এগিয়ে রেখেছে। আইপিএলের এই সীমিত ওভারের ক্রিকেটে তার অধীনে দিল্লি খুব একটা খারাপ খেলেনি।

এবারের আসরে রানা দলে সবার পছন্দের ক্রিকেটার। কোচ চন্দ্রকান্তও তাঁকে পছন্দ করেন। ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে জুড়ি নেই তার। সবাইকে নিয়ে একসঙ্গে চলতে পারেন। টি-টোয়েন্টিতে ধারাবাহিক ভাবে ভাল ফলাফল পেতে এটা গুরুত্বপূর্ণ।

সাকিব-লিটনের পুরো আইপিএল খেলা নিয়ে শঙ্কা আছে। শুধুই শঙ্কা না, এখনও বিসিবি কর্তাদের সাম্প্রতিক কথা থেকে বুঝা যায়, আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ না খেলে আইপিএলে যেতে পারবেন না এই দুই বাংলাদেশি ক্রিকেটার। তাই নেতৃত্ব বাছাইয়ের ক্ষেত্রে এটাও মাথায় রেখেছে কেকেআর টিম ম্যানেজমেন্ট।

নেতৃত্বের এই দৌড়ে ছিলেন আন্দ্রে রাসেলও। কিন্তু তিনি এমনিতেই দলের প্রধান অলরাউন্ডার। তাই ব্যাটিং এবং বোলিংয়ের বাইরে তাকে অতিরিক্ত দায়িত্ব দিয়ে বাড়তি চাপে রাখতে চায় না দল।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...