| ঢাকা, বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩

টানা দুই উইকেট হারিয়ে লড়ছে ভারত, দেখুন সর্বশেষ স্কোর

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ২২ ২০:২৯:৫৯
টানা দুই উইকেট হারিয়ে লড়ছে ভারত, দেখুন সর্বশেষ স্কোর

সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ানডে ম্যাচে টস জিতল অস্ট্রেলিয়া। টস জিতে অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। ভারত এই ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামার সিদ্ধান্ত নেয়। সুতরাং, তিন স্পিনারেই লড়াইয়ে ভারত।

প্রথম ২ ম্যাচে শূন্য রানে আউট হলেও আরও একটা ম্যাচে মাঠে নামার সুযোগ পেয়ে গেলেন সূর্যকুমার যাদব। অস্ট্রেলিয়া তাদের প্রথম একাদশে একজোড়া বদল করে। ইনজুরি সারিয়ে দলে ফেরেন ডেভিড ওয়ার্নার। দলে ঢুকেছেন অ্যাস্টন এগরও। বাদ পড়েছেন ক্যামেরন গ্রিন ও ন্যাথন এলিস।

ডেভিড ওয়ার্নারের অনুপস্থিতিতে সিরিজের প্রথম ২ ম্যাচে ট্রেভিস হেডের সঙ্গে ওপেন করতে নামেন মিচেল মার্শ। ওপেনার হিসেবে ২টি ম্যাচেই সফল হন তিনি। তাই ওয়ার্নার দলে ফিরলেও চেন্নাইয়ের তৃতীয় ওয়ান ডে ম্যাচে ওপেনিং জুটি বদলায়নি অস্ট্রেলিয়া। হেডের সঙ্গে শুরুতে ব্যাট করতে নামেন মার্শ। ভারতের হয়ে বোলিং শুরু করেন শামি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত সর্বশেষ স্কোর অস্ট্রেলিয়া ৪৯ ওভারে ১০ উইকেট হারিয়ে ২৬৯ রান সংগ্রহ করেন। জয়ের জন্য ভারতের সঙ্গে লক্ষ্য ২৭০ রান। জবাবে ব্যাট করতে নেমে ভারত ২৫ ওভারে ২ উইকেট হারিয়ে ১২৩ রান সংগ্রহ করেন।

অস্ট্রেলিয়ার প্রথম একাদশ

ডেভিড ওয়ার্নার, ট্রেভিস হেড, মিচেল মার্শ, স্টিভ স্মিথ (ক্যাপ্টেন), মার্নাস ল্যাবুশান, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), অ্যাস্টন এগর, মার্কাস স্টইনিস, সিয়ান অ্যাবট, মিচেল স্টার্ক ও অ্যাডাম জাম্পা।

ভারতের প্রথম একাদশ

রোহিত শর্মা (ক্যাপ্টেন), শুভমন গিল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, লোকেশ রাহুল (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া (ভাইস ক্যাপ্টেন), রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মহম্মদ শামি ও মহম্মদ সিরাজ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

মেসির সামনে এবার ক্যারিয়ারের সবচেয়ে বাজে রেকর্ড

মেসির সামনে এবার ক্যারিয়ারের সবচেয়ে বাজে রেকর্ড

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসির ক্যারিয়ারে রেকর্ডের কমতি নেই। অসংখ্য কীর্তি গড়েছেন আর্জেন্টাইন এই মহাতারকা। তবে ...

আসিয়ান কাপের প্রাথমিক দলে নেই হামজা চৌধুরী

আসিয়ান কাপের প্রাথমিক দলে নেই হামজা চৌধুরী

নিজস্ব প্রতিবেদক: ফিফা আসিয়ান কাপ সামনে রেখে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রস্তুতি শুরু হচ্ছে আগামী ...