| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

কমেছে বৃষ্টিঃ খেলা শুরু হলে ৫০ ওভার নয়, আয়ারল্যান্ডকে যত ওভারে যত রান করতে হবে

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ২০ ২০:১৮:১৩
কমেছে বৃষ্টিঃ খেলা শুরু হলে ৫০ ওভার নয়, আয়ারল্যান্ডকে যত ওভারে যত রান করতে হবে

আজ ২০ মার্চ সোমবার সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে দুই দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে এই ম্যাচ। এক ম্যাচ হাতে রেখে বাংলাদেশ সিরিজ জিতে চাই এই ম্যাচের জয়ের মাধ্যমে। অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে এই ম্যাচ জিতে সিরিজে সমতা আনতে চান আয়ারল্যান্ড।

আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে দুর্দান্ত পারফর্ম করেছেন সাকিব-তামিমরা। প্রথমে ব্যাট করে সাকিব, তৌহিদ হৃদয় ও মুশফিকুর রহিম স্বাচ্ছন্দ্যে ব্যাট করেন। এরপর বোলিংয়ে ফাস্ট বোলারের আরাধনায় তাসকিনের বিস্ফোরক বোলিংয়ের সামনে অসহায় আত্মসমর্পণ করতে বাধ্য হন আইরিশ খেলোয়াড়রা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত সর্বশেষ স্কোর বাংলাদেশ ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৪৯ রান সংগ্রহ করেন। আয়ারল্যান্ডএর সামনে ৩৫০ রানের লক্ষ্য। যা বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে একদিনের আন্তর্জাতিক ম্যাচে সর্বোচ্চ রানের রেকর্ড। এই পরে মাঠে শুরু হয় প্রবাল বৃষ্টি। এই কারনে বন্ধ হয়ে গেল বাংলাদেশ-আয়ারল্যান্ডের ম্যাচ। বৃষ্টি থেকে গেলে আবার শুরু হবে ম্যাচের বাকি অংশ।

অফিশিয়াল কাট-অফ টাইম ৯-৩৩ মিনিট, মানে এ সময়ের মধ্যে শুরু হতে হবে খেলা। ওয়ানডে ম্যাচে ফল আনতে ন্যূনতম ২০ ওভার খেলা হতে হয়। ডিএলএস পদ্ধতিতে ২০ ওভারে আইরিশদের লক্ষ্য দাঁড়াবে ১৮৫ রান। এখনো অবশ্য বৃষ্টি থামেনি, তাপও আছে প্রায় আগের মতোই। দর্শকেরা এখনো অপেক্ষায়।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, ইয়াসির আলী, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, ইবাদত হোসেন ও নাসুম আহমেদ।

আয়ারল্যান্ড একাদশ: পল স্টারলিং, স্টিফেন ডোহানি, অ্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), হ্যারি টেক্টর, জর্জ ডকরেল, কুর্টিস ক্যাম্ফার, লরকান টাকার, ম্যাথু হুমপ্রেয়াস,, অ্যান্ডি ম্যাকব্রাইন, মার্ক আডায়ার ও গ্রাহাম হুম।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...