| ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

‘আমার নাম তৌহিদ হৃদয় নয়, তাওহিদ হৃদয়’

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ১৯ ১৩:৪১:৪৩
‘আমার নাম তৌহিদ হৃদয় নয়, তাওহিদ হৃদয়’

বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের হয়ে শুরু, তারপর ইংল্যান্ডের বিপক্ষে জাতীয় টি-টোয়েন্টি জার্সি পরেছিলেন। এদিকে শেখ জামাল ডিপিএলে একটি ম্যাচ খেলেছেন, যেখানে তিনি ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন।

সিলেটে অভিষেক ওয়ানডে ম্যাচেও একই ঘটনা ঘটেছে। সংবাদ সম্মেলনে এসে আফসোসের কথাও বলেছেন তাওহীদ হৃদয়। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছেন বগুড়ার এই ক্রিকেটার। এরপর থেকে তার নামের বানান ভুল হয়েছে। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের আগ্রহ নিয়ে তিনি ভুল সংশোধন করেছেন।

‘আমার নাম হচ্ছে আসলে তাওহিদ হৃদয়। তবে সবাই আমাকে তৌহিদ বলে। অনূর্ধ্ব-১৯ থেকেই সবাইকে বলে আসছি, কিছু জায়গায় ঠিক ছিল। তবে এখন বেশিরভাগ জায়গায় তৌহিদই চলছে। তবে তাওহিদ ডাকলে আমার ভালো লাগবে। তাওহিদের সুন্দর একটা অর্থ আছে তো, এ কারণে (হাসি)। ই-কার (হাসি)। ’ তাওহিদ নামের অর্থ ‘একাত্মতা’ মূলত এটিই বলেছেন তিনি।

হৃদয়ের জন্য সব কিছুকেই এখন অনেকটা স্বপ্নের মতো। মুশফিকুর রহিমকে দেখে অনুপ্রেরণা পেয়েছিলেন ক্রিকেট খেলার, ওয়ানডে অভিষেকের ক্যাপ নিয়েছেন তার কাছ থেকেই। কী বলেছিলেন তিনি? সেটি জানাচ্ছিলেন তাওহিদ, ‘ভালো কিছু করো ভবিষ্যতে, দেশকে ভালো কিছু দাও। উৎসাহ দিয়েছেন।

মুশফিকের সঙ্গে তার ছোটবেলার গল্পটাও শোনান তাওহিদ, ‘আমি অনেক ছোট ছিলাম ২০০৭ এর একটা কাহিনী। মুশফিক ভাই বিশ্বকাপে ভারতের বিপক্ষে জিতে একটা স্টাম্প পেয়েছিলেন। তখন আমি অনেক ছোট, একদিন স্টেডিয়ামে গিয়েছিলাম। একটা প্রোগ্রামে মুশফিক ভাইয়ের কাছে যখন স্টাম্প দেখেছিলাম তখন থেকেই অনেক অনুপ্রাণিত হই। ওখান থেকেই ইচ্ছে ছিল যদি আমি একদিন খেলতে পারি জাতীয় দলে। ’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক: বৃষ্টির কারণে এশিয়ান গেমস ২০২৬-এর পুরুষ ক্রিকেটে বাংলাদেশ ও মালয়েশিয়ার কোয়ার্টার ফাইনাল ম্যাচটি ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৩০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখুন এখানে

৩০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখুন এখানে

খেলাধুলা ডেস্ক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল সিরিজের দ্বিতীয় ম্যাচে মাত্র ৫ মিনিটের অবিশ্বাস্য ঝড়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ...

একটু পর শুরু ব্রাজিল-অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখুন এখানে

একটু পর শুরু ব্রাজিল-অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: প্রথম ম্যাচে প্রত্যাশিত ফল না পাওয়ার পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে আজ মাঠে ...