| ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

কোহলি-রুটদের ছাড়িয়ে উইলিয়ামসনের বিশাল রেকর্ড

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ১৯ ১০:৫৫:১৭
কোহলি-রুটদের ছাড়িয়ে উইলিয়ামসনের বিশাল রেকর্ড

শ্রীলঙ্কার বিপক্ষে ২৯৬ বলে ২১৫ রান করে আউট হন উইলিয়ামসন। 2019 সালেও মাত্র দুটি ডাবল সেঞ্চুরি ছিল কিউই অধিনায়কের। আর তখন কোহলির ডাবল সেঞ্চুরি ছিল সাতটি। কেন উইলিয়ামসন শেষ সাড়ে তিন ওভারে চারটি ডাবল সেঞ্চুরি করলেও কোহলির একটিও ডাবল সেঞ্চুরি নেই।

ডাবল সেঞ্চুরিতে পিছিয়ে থাকলেও দ্রুততম ৮০০০ রান এবং ২৮ সেঞ্চুরিতে কোহলিকে ছাড়িয়ে গেছেন উইলিয়ামসন। জো রুটকে ছাড়িয়ে গেছেন 'ফ্যাব-ফোর'-এর আরেক সদস্য। কিউই অধিনায়কের সামনে এখন শুধু স্টিভেন স্মিথ।

শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরির আগে নিউজিল্যান্ডের শেষ সিরিজে ইংল্যান্ডের বিপক্ষেও শতক পেয়েছেন কেন উইলিয়ামসন। দুই সিরিজে দুই শতক হাঁকিয়ে কোহলিকে টেস্টে সেঞ্চুরিতে ছুঁয়ে ফেলেছেন উইলিয়ামসন। তার চেয়ে একটি শতক বেশি আছে রুটের। আর ৩০ শতক নিয়ে ফ্যাব-ফোরের তালিকায় শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান স্মিথ।

তবে কোহলি ও রুটের চেয়ে একদিক থেকে এগিয়ে আছেন উইলিয়ামসন। তাদের দুইজনের চেয়ে কম ইনিংস খেলে ২৮ শতক পূরণ করেছেন কিউই অধিনায়ক। তার ২৮ সেঞ্চুরি করতে লেগেছে মাত্র ১৬৪ ইনিংস। যেখানে কোহলির লেগেছে ১৮৩ ইনিংস এবং রুটের ২২৪। তবে এই চারজনের চেয়ে এগিয়ে আছেন স্মিথ। মাত্র ১৫৩ ইনিংস খেলে ২৮ শতক করেছেন তিনি।

আরেক দিক থেকেও স্মিথের পেছনে আছেন উইলিয়ামসন কিন্তু রুট ও কোহলির থেকে এগিয়ে তিনি। দ্রুততম ৮ হাজার রানের দিক থেকে এই ব্যাটার পেছনে ফেলেছেন কোহলি ও রুটকে। তবে সবচেয়ে কম ইনিংস খেলে এই চারজনের মধ্যে প্রথম স্থানে আছেন স্মিথ।

সাবেক অজি অধিনায়কের টেস্টে ৮ হাজার রান করতে লেগেছে ১৫১ ইনিংস। যেখানে উইলিয়ামসনের লেগেছে ১৬৪ ইনিংস। আর কোহলি ও রুটের লেগেছে যথাক্রমে ১৬৯ ও ১৭৮ ইনিংস।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ বনাম পাকিস্তান সেমিফাইনাল; সম্ভাব্য একাদশ ও যেভাবে দেখবেন

বাংলাদেশ বনাম পাকিস্তান সেমিফাইনাল; সম্ভাব্য একাদশ ও যেভাবে দেখবেন

স্পোর্টস ডেস্ক: জাপানের নিশিনে অবস্থিত কোরোগি স্পোর্টস পার্কে এশিয়ান গেমসের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে আর্জেন্টিনা, প্রতিপক্ষ বলিভিয়া

বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে আর্জেন্টিনা, প্রতিপক্ষ বলিভিয়া

খেলাধুলা ডেস্ক: ২০২৬ ফুটবল বিশ্বকাপের জমকালো আসর শেষ হওয়ার পর প্রথমবারের মতো আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ...

ব্রাজিল বনাম ভারত; সরাসরি যেভাবে দেখবেন

ব্রাজিল বনাম ভারত; সরাসরি যেভাবে দেখবেন

স্পোর্টস ডেস্ক: ফুটবলপ্রেমীদের জন্য ২০২৬ সালের সবচেয়ে বড় ধামাকা নিয়ে উপমহাদেশের মাটিতে পা রাখছে লাতিন ...