| ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

ব্রেকিং নিউজ: অস্ট্রেলিয়ার বিপক্ষে ২য় ওয়ানডে ম্যাচের জন্য শক্তিশালী একাদশ ঘোষণা করলো ভারত

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ১৯ ০৯:৫৩:০৫
ব্রেকিং নিউজ: অস্ট্রেলিয়ার বিপক্ষে ২য় ওয়ানডে ম্যাচের জন্য শক্তিশালী একাদশ ঘোষণা করলো ভারত

দ্বিতীয় ম্যাচের প্রথম একাদশে ভারতকে রদবদল করতেই হবে। কেননা, ব্যক্তিগত কারণে প্রথম ম্যাচ থেকে সরে দাঁড়ানো রোহিত শর্মা দ্বিতীয় ম্যাচে মাঠে ফিরবেন। হার্দিক পান্ডিয়ার হাত থেকে নেতৃত্বের ব্যাটন ফিরে পাবেন হিটম্যান। রোহিত প্রথম একাদশে ঢুকলে তাঁকে জায়গা ছাড়তে হবে কোনও এক ওপেনারকে। এক্ষেত্রে ইশান কিষাণকেই সম্ভবত রিজার্ভ বেঞ্চে বসতে হবে। কেননা শুভমন গিল যে রকম ফর্মে রয়েছেন, তাঁকে বসানোর সাহস দেখাবে না টিম ম্যানেজমেন্ট।

দ্বিতীয় ম্য়াচের প্রথম একাদশে ভারতের এই একটি মাত্র রদবদলের সম্ভাবনাই প্রবল। তবে পিচ নিতান্ত স্পিনারদের অনুকূল হলে শার্দুল ঠাকুরের বদলে ওয়াশিংটন সুন্দরকেও মাঠে নামাতে পারে টিম ইন্ডিয়া।

আপাতত দেখে নেওয়া যাক ভারত বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় ওয়ান ডে ম্য়াচটি কবে, কোথায়, কখন অনুষ্ঠিত হবে। জেনে নেওয়া যাক কোন চ্যানেলে ও অনলাইনে কোথায় দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার। চোখ রাখা যাক দু'দলের সম্ভাব্য একাদশে।

ভারতের সম্ভাব্য একাদশ:-

রোহিত শর্মা (ক্যাপ্টেন), শুভমন গিল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, লোকেশ রাহুল (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর/ওয়াশিংটন সুন্দর/উমরান মালিক, কুলদীপ যাদব, মহম্মদ শামি ও মহম্মদ সিরাজ।

অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ:-

মিচেল মার্শ, ট্রেভিস হেড, স্টিভ স্মিথ (ক্যাপ্টেন), মার্নাস ল্যাবুশান, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), ক্যামেরন গ্রিন, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টাইনিস, মিচেল স্টার্ক, সিয়ান অ্যাবট ও অ্যাডাম জাম্পা।

কবে অনুষ্ঠিত হবে ভারত বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ:-

১৯ মার্চ, ২০২৩ (রবিবার)।

কোথায় অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচটি:-

বিশাখাপত্তনমের ওয়াইএস রাজশেখর রেড্ডি স্টেডিয়ামে।

কখন শুরু হবে ম্যাচ:-

ভারতীয় সময় অনুযায়ী দুপুর ১টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচ। টস অনুষ্ঠিত হবে ১টায়।

ভারতে কোন চ্যানেলে দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার:-ভারত বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় ওয়ান ডে ম্যাচটি এদেশে স্টার স্পোর্টস নেটওয়ার্কে সম্প্রচারিত হবে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস-১ চ্যানেলে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

নিজস্ব প্রতিবেদক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের মিনি নিলাম আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

নিজস্ব প্রতিবেদক: ব্রাজিলের জাতীয় ফুটবল দলে আবারও দেখা যেতে পারে নতুন মুখ। আগামী বিশ্বকাপকে সামনে ...

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন; যেভাবে দেখবেন

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন; যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফুটবলপ্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী নভেম্বরে জাপানের মুখোমুখি হতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ...