| ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

'আরআরআর' পর কোহলির বায়োপিকে রাম চরণ, জানুন আসল রহস্য

বিনোদন ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ১৮ ১৭:২৯:৪৩
'আরআরআর' পর কোহলির বায়োপিকে রাম চরণ, জানুন আসল রহস্য

রাম চরণ বলেছিলেন যে তিনি শুধু তেলেগু ছবিতেই নয়, হিন্দি ছবিতেও কাজ করতে ইচ্ছুক। কিন্তু কী ধরনের ছবি তাঁর কাছে আবেদনময়ী, বা কী ধরনের ছবি তিনি বানাতে চান? এই প্রসঙ্গে, রাম চরণ বলেছিলেন যে তিনি ক্রীড়া জগতের উপর ভিত্তি করে একটি চলচ্চিত্র বা একজন ক্রীড়া ব্যক্তিত্বের বায়োপিকে কাজ করতে চান। তিনি বলেন, 'আমি খেলাধুলাভিত্তিক চলচ্চিত্রে কাজ করতে চাই। ক্রীড়াকেন্দ্রিক চলচ্চিত্রে অভিনয় করা দীর্ঘদিনের ইচ্ছা, যা এখনো পূরণ হয়নি।

বিরাট কোহলির বায়োপিকে অভিনয় করতে চান রাম চরণ? খুবই উত্তেজিত হয়ে অভিনেতা জবাবে বলেন, বিরাট কোহলি খুবই অনুপ্রাণিত করেন সবাইকে। তাই কোহলির চরিত্রে অভিনয় করা আমার কাছে আনন্দের। পাশাপাশি তিনি বিশ্বাস করেন যে, বিরাট কোহলির সঙ্গে তাঁর চেহারাগত মিলও রয়েছে। যদি তিনি সুযোগ পান তাহলে সেই ছবি দুর্দান্ত হবে।

উল্লেখ্য, শুক্রবার ভারত অস্ট্রেলিয়া একদিনের ম্যাচ ছিল মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। সেখানেই খেলার মাঝে দেখা যায়, নাটু নাটু গানের স্টেপ করছেন বিরাট। সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয় সেই ভিডিয়ো। যদিও কয়েক সেকেন্ডের জন্যই সেই স্টেপ করতে দেখা যায় বিরাটকে। তবে ফ্যানেদের নজর এড়াতে পারেননি তিনি। দুয়ে দুয়ে এক করে ফেলেছে নেটপাড়া। সোশ্যাল মিডিয়ায় শোনা যাচ্ছে জল্পনা, তাহলে কি সত্যিই বিরাট কোহলির বায়োপিকে দেখা যাবে রাম চরণকে?

নাটু নাটুর অস্কার জয়ের পর সম্প্রতি দেশে পা রাখেন রাম চরণ। শনিবার বেলা 1টা নাগাদ বিশেষ বিমানে বেগমপেট বিমানবন্দরে নামেন অস্কারজয়ী 'আরআরআর' অভিনেতা। শুক্রবার দিল্লি পৌঁছেছিলেন রামচরণ। গভীর রাতে ভক্তদের উষ্ণ অভ্যর্থনায় আপ্লুত হয়ে পড়েন সুপারস্টার। অভিনেতাকে ফুলে ভরিয়ে দেন অনুরাগীরা। ভক্তদের সম্বর্ধনা দেখে মুগ্ধ সুপারস্টার।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে ব্যাট হাতে দারুণ প্রতিরোধ গড়েছেন বাংলাদেশের দুই ব্যাটার তানজিদ হাসান ...

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

বাংলাদেশের ক্রিকেটে যুক্ত হতে যাচ্ছে নতুন এক ঐতিহাসিক অধ্যায়। ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন ...

ফুটবল

বুধবার ভোরে আর্জেন্টিনার ম্যাচ, প্রতিপক্ষ কারা

বুধবার ভোরে আর্জেন্টিনার ম্যাচ, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুধবার (১৮ নভেম্বর) ভোরে কোস্টারিকার মুখোমুখি হচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাংলাদেশ ...

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে এখনো গোলের দেখা পায়নি বাংলাদেশ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে ...