| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

এবার বাবর আজম গেইলের রেকর্ড ভাঙলেন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ১৮ ১৫:৪৬:০৮
এবার বাবর আজম গেইলের রেকর্ড ভাঙলেন

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ওয়েস্ট ইন্ডিজের হয়ে রান করার রেকর্ডে তিনি ছাড়িয়ে গেছেন ক্রিস গেইলকে।

রেকর্ড ভাঙা বাবরের জন্য নতুন কিছু নয়। বর্তমান ক্রিকেটে সবচেয়ে বিখ্যাত দ্বৈরথ বাবর এবং ভারতের বিরাট কোহলির মধ্যে। দুজনেই রেকর্ড বইয়ে বাঁধা। তবে টি-টোয়েন্টিতে দ্রুততম ৯ হাজর রান করার রেকর্ডটি বিখ্যাত 'ইউনিভার্স বস' গেইলের দখলে। এবার তার রেকর্ড ভাঙলেন বাবর।

টি-টোয়েন্টি ক্রিকেটে ৮ হাজার ৯৬৫ রান নিয়ে গতকাল খেলতে নেমেছিলেন বাবর। পেশোয়ার জালমিকে জেতানোর ম্যাচে বাবর ৬৪ রানের ইনিংস খেলেন। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে এলিমিনেটর পর্বের ম্যাচে দ্রুততম রানের রেকর্ড গড়েন বাবর। ২৪৫ ইনিংসে ৯০০০ রান করেন পাকিস্তানি অধিনায়ক। ৯০০০ রান করতে গেইলের লেগেছিল ২৪৯ ইনিংস। অবশ্য পরের ম্যাচেই হেরে যায় বাবরের দল। যার কারণে তৃতীয় হয়েই তারা পিএসএল থেকে বিদায় নিয়েছে। যদিও সেই ম্যাচেও বাবর করেছিলেন ৪২ রান।

এদিকে, ১৬তম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ৯০০০ রানের মাইলফলক স্পর্শ করা বাবর করেছেন ৯০৭১ রান। তার আগে আরও ১৫ ক্রিকেটার সংক্ষিপ্ত ফরম্যাটটিতে ৯ হাজারি ক্লাবে প্রবেশ করেন। তবে টি-টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ রান করেছেন গেইল। ৪৬৩ ম্যাচে ১৪৫৬২ রান করেছেন ‘ইউনিভার্স বস’। দ্বিতীয় স্থানে আছেন শোয়েব মালিক। ৫১০ ম্যাচে ১২৫২৮ রান করেছেন মালিক।

টি-টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ পাঁচ রান সংগ্রাহক : ক্রিস গেইল : ১৪৫৬২ রান শোয়েব মালিক : ১২৫২৮ রান কাইরন পোলার্ড : ১২১৫৬ রানঅ্যারন ফিঞ্চ : ১১৩৯২ রানবিরাট কোহলি : ১১৩২৬ রান

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...