| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

"আমাদের দলের ভেতর এখন যে কেউ, যেকোনো দিন ম্যাচ জেতাতে পারে"

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ১৫ ২৩:০৮:১২
"আমাদের দলের ভেতর এখন যে কেউ, যেকোনো দিন ম্যাচ জেতাতে পারে"

বর্তমানে দেশের টি-২০ দলেও গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন দেশের ক্রিকেটের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। সদ্য শেষ হয়ায়া ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে একাদশে সুযোগ না পেলেও পরবর্তী দুটি ম্যাচে সুযোগ পেয়ে নিজেকে উজাড় করে দিয়েছেন এই আত্রকা ক্রিকেটার মিরাজ।

ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে করেন ক্যারিয়ার সেরা বোলিং। এই স্পিন অলরাউন্ডার মনে করেন, জাতীয় দলে এখন অনেক ম্যাচ উইনার আছেন। যারা যেকোনো দিন যেকেনো ম্যাচ জেতানোর ক্ষমতা রাখেন। আজ ১৫ মার্চ বুধবার সাংবাদিকদের সঙ্গে মিরাজ বলেন,

“একটা জিনিস দেখেন, আমরা ফল নিয়ে চিন্তা করিনি প্রথম যখন খেলেছি। আমরা চেষ্টা করেছি প্রক্রিয়ায় কিভাবে উন্নতি করা যায় সেটা নিয়ে। দিনশেষে ফলাফল আসবে। কিন্তু আমরা যদি প্রক্রিয়া অনুসরণ না করি, ফলাফল কখনো আসবে না”

“আমরা মাঠে ওভাবে চেষ্টা করেছি। ব্যাটাররা রান করার জন্য, বোলাররা ভালো বোলিং করার জন্য, ফিল্ডাররা সাহায্য করার জন্য। ওভারঅল টিম কম্বিনেশন ভালো ছিল, সবাই ভালো ক্রিকেট খেলেছে বলে জিতেছি।”

মিরাজের মতে, বাংলাদেশ দলে এখন অনেক ম্যাচ উইনার আছে। এটা খুব ইতিবাচক দিক। তিনি বলেন, “দিনশেষে দলের ভেতর যত বেশি উইনিং খেলোয়াড় থাকবে…যদি একজন থাকে, আমরা বিশ্বাস করি সে (ম্যাচ) জেতাতে পারে”

“এটা কিন্তু হয়তো এক দিন জেতাতে পারবে, কিন্তু দিনের পর দিন পারবে না। আমাদের দলের ভেতর এখন যে কেউ, যেকোনো দিন জেতাতে পারে। অবশ্যই নিজের কাছে ভালো লাগছে যেহেতু নিজের ব্যাটিং হয়েছে; চেষ্টা করব ব্যাটিং-বোলিং দুটাতেই অবদান রাখার”

এর পরে রাতে আবার নিজের ফেসবুক পেইজের মাধ্যমে লাইভে এসে ভক্ত দের সাথে নিজের জীবনের বেশ কিছু তথ্য শেয়ার করেবন। কথায় তিনি ছোট থেকে বেড়ে ওঠেন। ছোট বেলায় কোথায় তিনি ক্রিকেট খেলেন এই সব বিয়ে কথা বলেন।

লাইভটি নিচে দেওয়া হল...

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...