অজিরা টস জিতে ভারতকে বোলিংয়ে পাঠালো, দেখুন সর্বশেষ স্কোর
আজকের ম্যাচটি আহমেদাবাদে শুরু হয়েছে। এই মাঠের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ম্যাচ উপভোগ করছেন ভারত ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীরা। ম্যাচ শুরুর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবেনিজ উভয় দলের ক্রিকেটারদের অভিনন্দন জানান। শুধু তাই নয়, দুই প্রধানমন্ত্রীই ক্রিকেটারদের সঙ্গে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত গেয়েছেন।
এখন পর্যন্ত শেষ তিন টেস্টে পিচ নিয়ে বিতর্ক থাকলেও আহমেদাবাদ টেস্টের উইকেট দেখে খুশি দুই দলের অধিনায়কই। রোহিত শর্মা এবং স্টিভেন স্মিথ টসের পরে তাদের মনোভাব প্রকাশ করেন। এই ম্যাচে ভারতীয় দলে একটি পরিবর্তন করা হয়েছে। মোহাম্মদ সিরাজের পরিবর্তে প্রথম একাদশে এসেছেন মোহাম্মদ শামি।
উসমান খোয়াজাকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন ট্রেভিস হেড। বোলিং শুরু করেন মহম্মদ শামি। শুরুতেই ওয়াইডে খাতা খোলে অস্ট্রেলিয়া। দ্বিতীয় বলে লেগ-বাই হিসেবে ১ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। তৃতীয় বলে বাই চার পায় তারা। পঞ্চম বলে চার মারেন খোয়াজা। প্রথম ওভারে ১০ রান ওঠে। ৬ রান আসে অতিরিক্ত হিসেবে।
তৃতীয় ওভারে শামির বলে আরও ১টি বাই-চার পায় অস্ট্রেলিয়া। চতুর্থ ওভারে কোনও রান খরচ করেননি উমেশ। পঞ্চম ওভারে শামি ১টি নো-বল করেন। ৫ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর বিনা উইকেটে ১৭ রান। খোয়াজা ৫ ও হেড ১ রানে ব্যাট করছেন। ১১ রান এসেছে অতিরিক্ত হিসেবে।
১৩তম ওভারে দলগত ৫০ রানের গণ্ডি টপকে যায় অস্ট্রেলিয়া। ১৩ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর বিনা উইকেটে ৫২ রান। ৩৯ বলে ৩১ রান করেছেন ট্রেভিস হেড। তিনি ৭টি চার মেরেছেন। ৪০ বলে ১০ রান করেছেন উসমান খোয়াজা। তিনি ১টি চার মেরেছেন।
এই পরতিবেদন লেখা পর্যন্ত সর্বশেষ স্কোরঃ অস্ট্রেলিয়া ২২/৪ ওভারে ২ উইকেট হারিয়ে ৭২ রান সংগ্রহ করেন।
অস্ট্রেলিয়ার প্রথম একাদশ: উসমান খোয়াজা, ট্রেভিস হেড, মার্নাস ল্যাবুশান, স্টিভ স্মিথ (ক্যাপ্টেন), পিটার হ্যান্ডসকম্ব, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), মিচেল স্টার্ক, নাথান লিয়ন, টড মার্ফি ও ম্য়াথিউ কুনম্যান।
ভারতের প্রথম একাদশ: রোহিত শর্মা (ক্যাপ্টেন), শুভমন গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএস ভরত (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, উমেশ যাদব ও মহম্মদ শামি।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- সনি নতুন Xperia ফোন আনছে, আসছে Xperia 10 VIII
- চলতি সপ্তাহেই মিলবে টানা ৪ দিনের ছুটি, যেভাবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২৩ আগস্ট ২০২৬
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
- আজকের স্বর্ণের বাজারদর; ২৪ আগস্ট ২০২৬
- টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম টরন্টো এফসি, জানুন ফলাফল
- আইফোন ১৮ প্রো ম্যাক্স কবে আসছে, জানুন সম্ভাব্য সময়
- আজকের সকল দেশের টাকার রেট: ২৪ আগস্ট ২০২৬
