| ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

নেদারল্যান্ডসের পরবর্তী কোচ যে হচ্ছেন, জানুন বিস্তারিত

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ০৮ ১৪:২৯:৫৭
নেদারল্যান্ডসের পরবর্তী কোচ যে হচ্ছেন, জানুন বিস্তারিত

এই সিরিজে নেদারল্যান্ডস দলের সঙ্গে থাকছেন না প্রধান কোচ রায়ান কুক। তার পরিবর্তে দলের সঙ্গে ভারপ্রাপ্ত প্রধান কোচ হিসেবে যাচ্ছেন রায়ান ভ্যান নিকের্ক। দলেও রয়েছে একাধিক চমক। দীর্ঘদিন পর নেদারল্যান্ড দলে ডাক পেয়েছেন স্পিনার রোয়েলফ ভ্যান ডার মেরওয়ে।

তিনি শেষবার নেদারল্যান্ডসের হয়ে ২০২১ সালের নভেম্বরে খেলেছেন। দলে ফিরেছেন ব্র্যান্ডন গ্লোভার, পল ভ্যান মেকেরেন এবং ফ্রেড ক্ল্যাসেনের মতো গুরুত্বপূর্ণ ক্রিকেটাররা। পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ সিরিজে তারা দলের বাইরে ছিলেন।

অবশ্য সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজে কলিন অ্যাকারম্যান, ব্র্যান্ডন গ্লোভার এবং বাস ডি লিডকে ছাড়াই খেলবে নেদারল্যান্ডস। এ ছাড়া দলে রাখা হয়নি আরিয়ান দত্ত এবং ওয়েসলি বারেসিকে। আগামী ২১ থেকে ২৫ মার্চ হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলতে নেদারল্যান্ডস।

এরপর তারা সাউথ আফ্রিকার বিপক্ষে ২ ম্যাচের ওয়ানডে সিরিজে মাঠে নামবে। সিরিজের দুটি ম্যাচ হবে যথাক্রমে ৩১ মার্চ ও ২ এপ্রিল। সিরিজ দুটি নেদারল্যান্ডসের জন্য বেশ গুরুত্বপূর্ণ। এই সিরিজটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আইসিসির বিশ্বকাপ সুপার লিগে।

২৫ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে রয়েছে নেদারল্যান্ড। ৪৫ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে জিম্বাবুয়ে আর ৭৮ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে রয়েছে সাউথ আফ্রিকা। সরাসরি বিশ্বকাপে খেলার আশা বাঁচিয়ে রাখতে এই সিরিজে জয়ের বিকল্প নেই প্রোটিয়াদের সামনে।

নেদারল্যান্ডস স্কোয়াড:

স্কট এডওয়ার্ডস (অধিনায়ক ও উইকেটকিপার), কলিন অ্যাকারম্যান, মুসা আহমেদ, শরিজ আহমেদ, ওয়েসলি বেরেসি, টম কুপার, আরিয়ান দত্ত, ব্র্যান্ডন গ্লোভার, ভিভিয়ান কিংমা, ফ্রেড ক্ল্যাসেন, রায়ান ক্লেইন, বাস ডি লিড, রোয়েলফ ভ্যান ডার মারওয়ে, পল ভ্যান মেকেরেন, তেজা নিদামানুরু, ম্যাক্স ও’ডাউড, বিক্রমজিৎ সিং।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। সবকিছু ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...