| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

এক জয়ে অস্ট্রেলিয়া-পাকিস্তানকে নিচে ফেললেন বাংলাদেশ,দেখুন বর্তমান অবস্থা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ০৬ ২১:৫৯:৫৪
এক জয়ে অস্ট্রেলিয়া-পাকিস্তানকে নিচে ফেললেন বাংলাদেশ,দেখুন বর্তমান অবস্থা

ইংলিশ বাহিনিদের বিপক্ষে ৫০ রানে জিতে ওয়ানডে সুপার লিগের টেবিলে জমা করেছে গুরুত্বপূর্ণ ১০ পয়েন্ট। এখন পর্যন্ত তিন ম্যাচ হাতে রেখে ১৩০ পয়েন্ট নিয়ে টেবিলে চারে উঠেছে বাঙ্গালদেশ ক্রিকেট দল। তবে ১৫৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ইংল্যান্ড। ‌এরপরে নিউজিল্যান্ডের পয়েন্ট ১৫০ এবং ভারতের ১৩৯।

ভালো রানের আশায় আজ ০৬ মার্চ সোমবার টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। কিন্তু ১৭ রানে দুই ওপেনারকে হারিয়ে বিপর্যয়ে পড়ে দল।

মিরপুরে ব্যর্থ হওয়া লিটন দাস চট্টগ্রামেও ছিলেন একই বৃত্তে। রানের খাতা খুলতে পারেননি তিনি। অধিনায়ক তামিম ফিরে যান ১১ রান করে। ওই বিপর্যয় সামাল দেন টপ অর্ডারের নাজমুল শান্ত এবং মিডল অর্ডারের মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান।

পাঁচে ব্যাট করতে নামা বাঁ-হাতি সাকিব দলের হয়ে সর্বোচ্চ ৭৫ রানের ইনিংস খেলেন। তার ৭১ বলের ইনিংস সাজানো ছিল সাতটি চারের শটে। দ্বিতীয় সর্বোচ্চ ৭০ রান আসে মুশির ব্যাট থেকে। তিনি ৯৩ বল খেলে ছয় চারে ওই রান করেন। তিনে নামা নাজমুল শান্ত দ্বিতীয় ওয়ানডে ফিফটি করে ৫৩ রানে ফেরেন। বাংলাদেশ সাত বল থাকতে অলআউট হয়।

জবাব দিতে নেমে ইংল্যান্ড দাপুটে শুরু করে। দুই ওপেনার জেসন রয় এবং ফিল সল্ট ৯ ওভারে ৫৪ রান যোগ করেন। সল্ট ২৫ বলে ৩৫ রান করে আউট হন। এক রানের মধ্যে আরও দুই উইকেট হারায় ইংল্যান্ড। ডেভিড মালান শূন্য ও জেসন রয় আউট হন ১৯ রান করে।

চতুর্থ উইকেট জুটিতে ৪৯ রান যোগ করেন জেমস ভিন্সি ও স্যাম কারেন। এরপর আরও তিন উইকেটের ধাক্কা খায় ইংলিশরা। স্যাম কারেন ৪৯ বলে ২৩ রান করে আউট হন। ভিন্সি ফিরে যান দলের পক্ষে সর্বোচ্চ ৩৮ রান করে। এরপর মঈন আলী আউট হন।

দ্বিতীয় ধাক্কায় ২৬ রানের মধ্যে তিন উইকেট হারায় জস বাটলারের দল। ওই ধাক্কা আর সামলে উঠতে পারেনি তারা। অধিনায়ক বাটলার ২৪ বলে ২৬ করে আউট হওয়ার পর ৪৩.১ ওভারে অলআউট হয় প্রথম দুই ম্যাচে দাপুটে জয় পাওয়া ইংল্যান্ড।

যদিও ক্রিস ওকস ৩৪ রান করে দলকে সাহস দেওয়ার চেষ্টা করেছেন। বাংলাদেশের হয়ে এই ম্যাচে দুর্দান্ত বোলিং করেছেন সাকিব আল হাসান। তিনি ১০ ওভারে ৩৫ রান দিয়ে নিয়েছেন চার উইকেট।

দেশের প্রথম বোলার হিসেবে ওয়ানডে ক্রিকেটে তিনশ’ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন। এছাড়া তাসকিনের জায়গায় একাদশে ঢোকা পেসার এবাদত ৯ ওভারে ৩৮ রান দিয়ে নিয়েছেন গুরুত্বপূর্ণ দুই উইকেট। বাঁ-হাতি স্পিনার তাইজুল দুটি এবং মুস্তাফিজুর ও মিরাজ একটি করে উইকেট নিয়েছেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। সবকিছু ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...