| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশ ৩ উইকেট হারিয়ে সূচনায় হোঁচট খেলো, দেখে নিন সর্বশেষ স্কোর

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ০৩ ১৬:৩৩:৩২
বাংলাদেশ ৩ উইকেট হারিয়ে সূচনায় হোঁচট খেলো, দেখে নিন সর্বশেষ স্কোর

বাংলাদেশের ইনিংস বিবরণ:

স্যাম কারেনের অফ স্টাম্পের বাইরের বল, লেগ মিডলে গার্ড নেওয়া লিটন সেটিই খেলতে গেলেন পা সেভাবে না নড়িয়েই। সেটার মাশুলও দিলেন ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ দিয়ে। বাংলাদেশ ওপেনার ফিরেছেন ‘গোল্ডেন ডাক’ পেয়ে। ঠিক পরের বলে অফ স্টাম্পের বাইরে দিয়ে বেরিয়ে যাওয়া বলে খোঁচা দিয়েছেন আগের ম্যাচে বাংলাদশের সর্বোচ্চ স্কোরার নাজমুল হোসেন। ইনিংসের প্রথম ওভারেই হ্যাটট্রিকের সামনে দাঁড়িয়ে গিয়েছিলেন কারেন।

৫ বলের মধ্যে তৃতীয় উইকেট কারেনের! এবার তাঁর শিকার মুশফিকুর রহিম। আবার অফ স্টাম্প দিয়ে বেরিয়ে যাওয়া বল, আবার খোঁচা ব্যাটসম্যানের। ইংল্যান্ড উল্লাস শুরু করে দিলেও আম্পায়ার অবশ্য শুরুতে আউট দেননি, তবে আত্মবিশ্বাসী জস বাটলার রিভিউ নিয়ে সফল হয়েছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১৪ রান।

ইংল্যান্ডের ইনিংস বিবরণ:

টস হেরে ব্যাটিং করতে নামে ইংল্যান্ডের দুই ওপেনার জেসন রয় ও ফিল সল্ট। শুরু থেকেই চাপে থেকে দুই ওপেনার। ১৫ বলে ১টি চারের সাহায্যে ৭ রান করে তাসকিনের বলে শান্ত’র হাতে ধরা পড়েন ফিল সল্ট। ১৯ বলে ১১ রান করেন দাভিদ মালান। ১৬ বলে ৫ রান করেন জেমস ভিন্সি।

সেঞ্চুরির পর গতি বাড়িয়েছিলেন রয়। মাঝে ৩ ওভারে এসেছিল ৫টি চার, ৩৮ রান। তবে ১৫০ পর্যন্ত যেতে পারলেন না ইংল্যান্ড ওপেনার। সাকিবকে সুইপ করতে গিয়ে মিস করে হয়েছেন এলবিডব্লু, আম্পায়ারের সিদ্ধান্ত রিভিউ করারও প্রয়োজন বোধ করেননি। রয় ফিরলেন ১৩২ রান করে, ১২৪ বলের ইনিংসে ১৮টি চারের সঙ্গে মেরেছেন ১টি ছক্কা।

উইকেটের দেখা নেই, উইকেটের দেখা নেই… এরপর ৭ বলের মধ্যে ২ উইকেট! তাসকিনের ধীরগতির শর্ট বলে ঘুরিয়ে খেলতে গিয়ে শর্ট মিডউইকেটে সাকিব আল হাসানের হাতে ক্যাচ দিয়েছেন উইল জ্যাকস। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ ৪১ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ২৩২ রান।

দুই দলের একাদশ: বাংলাদেশের একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদি মিরাজ, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

ইংল্যান্ডের একাদশ: জেসন রয়, ফিল সল্ট, ডেভিড ম্যালান, জেমস ভিন্সি, জস বাটলার (অধিনায়ক ও উইকেটরক্ষক), উইল জ্যাক, মঈন আলী, স্যাম কারেন, আদিল রশিদ, মার্ক উড, সাকিব মাহমুদ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...