| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

ব্রেকিং নিউজ: মেসিকে অপহরণের জন্য শ্বশুরবাড়িতে দুষ্কৃতীদের গুলিবৃষ্টি, খুনের হুমকি

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ০৩ ১১:৪৫:৪১
ব্রেকিং নিউজ: মেসিকে অপহরণের জন্য শ্বশুরবাড়িতে দুষ্কৃতীদের গুলিবৃষ্টি, খুনের হুমকি

হামলাকারীরা শুধু গুলি করেই থেমে থাকেনি। তারা সুপার মার্কেটের দরজার সামনে একটি চিঠি রেখে যায়। যেখানে লেখা আছে, “মেসি, আমরা তোমার জন্য অপেক্ষা করছি। মেয়র একজন নারকো, এবং তিনি আপনাকে বাঁচাতে পারবেন না। রোজারিও মে জাভকিন ঘটনাটি নিয়ে খোলামেলা কথা বলেছেন। এ ঘটনার জন্য তিনি পুলিশ বাহিনীকে দায়ী করেন।

তিনি বলেন, সম্প্রতি এই বন্দর নগরীতে বেশ কয়েকটি সংগঠিত সহিংসতার ঘটনা ঘটেছে। এটাই তার প্রমাণ। এখানে গম মূলত জাহাজে করে আনা হয়। এ কারণে অপরাধীর সংখ্যা বাড়ছে। নগরীর মেয়র বলেন, আমি রোকুজার পরিবারের সঙ্গে কথা বলেছি। তারা নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।”

বৃহষ্পতিবার সুপারমার্কেটটি বন্ধ থাকে। সেই সময় গুলি চালানো হয়। মোট ১৪টি গুলির দাগ পাওয়া যায়। পুলিশের অনুমান সামনে থেকেই গুলি করা হয়েছে সুপার মার্কেটের দরজায়। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনার পিছনে কোনও কারণ দেখতে পাচ্ছেন না। তাদের সঙ্গে কোনও সমস্যা নেই বলেও জানা গিয়েছে। রোকুজ্জা পরিবারকে এরআগে কোনও হুমকির মুখে পড়তে হয়নি।

তবে লিওনেল মেসি ও অ্য়ান্তোনেলা রোকুজ্জার ইন্সটাগ্রামে এই ঘটনার কোনও উল্লেখ করা হয়নি। তবে মেসি এই বিষয়টা নিয়ে যোগাযোগ রাখছেন বলে জানা গিয়েছে। আর্জেন্তিনার রোজারিওতে খুন ও হিংসার ঘটনা সাম্প্রতিককালে বেড়ে গিয়েছে। একাধিক গোষ্ঠীর আনাগোনা বেড়েছে। ঘনঘন হিংসার জন্য খুনের সংখ্যাও বাড়ছে মেসির শহরে।

২০২২ সালে কাতার বিশ্বকাপ জয়ের পর এবার ফের মেসি আর্জেন্তিনায় যাবেন। সেখানে গিয়ে তিনি দুটো ফ্রেন্ডলি ম্যাচ খেলবেন। তার আগে এই ঘটনাটি ঘটল। ফলে পুরো বিষয়টা চ্যালেঞ্জের স্থানীয় প্রশাসনের কাছে।

তবে মেসির এই ম্যাচগুলো রোজারিওতে আয়োজিত হবে না। ২৩ মার্চ বুয়েনস আয়ার্সে ও ২৮ মার্চ স্যান্টিয়াগো ডেল এস্টেরোতে আয়োজিত হবে। প্রথম ম্যাচটি হবে পানামার বিরুদ্ধে আর দ্বিতীয়টি আয়োজিত হবে কুরাকাওয়ের বিরুদ্ধে। লিওনেল স্ক্যালোনি এখনও পর্যন্ত ফ্রেন্ডলি ম্যাচের দল ঘোষণা করেননি। দীর্ঘদিন পর মেসি আর্জেন্তিনায় খেলবেন, ফলে তার আগে তাঁর পরিবারের উপর এই হামলাটা খারাপ বার্তা বহন করল।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...