| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

মাঠে ফিরেই অবিশ্বাস্য এক গোল করলেন ব্রাজিলিয়ান তারকা রোনালদিনহো

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ০২ ২১:২৯:২৮
মাঠে ফিরেই অবিশ্বাস্য এক গোল করলেন ব্রাজিলিয়ান তারকা রোনালদিনহো

দুর্দান্ত এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের কোনো হ্যাটারস নেই বলেও অনেকেই মনে করেন। ৪০ বছর বয়সে তিনি আবারও মাঠে ফিরেছেন। তাও আবার পাঁচ বছর পর। মাঠেই ফিরেই গোল পেয়েছেন এই ব্রাজিলিয়ান।

লিওনেল মেসির সাবেক ক্লাব বার্সেলোনায় একটা সময় দুর্দান্ত পারফর্ম করে গেছেন এই তারকা ফুটবলার রোনালদিনহো। অনেক বছর পর ফুটবল খেলতে আবারও তিনি ফিরলেন বার্সেলোনাতেই। তবে এবার সেই পরিচিত ক্যাম্প ন্যু’তে নয়, এই তারকা ঠিকানা কুপ্রা অ্যারেনাতে। স্পেন ভিত্তিক কিংস লিগের দল পোর্কিনহোস এফসির সঙ্গে বার্সা তারকা চুক্তি সেরেছেন।

এই ম্যাচে রোনালদিনহো মূলত গোল পেয়েছেন টাইব্রেকারে। তবে তার শট সময় ঘটে মজার এক ঘটনা। বলের একদম কাছে তাকে দাঁড়িয়ে থাকতে দেখে রেফারি জিজ্ঞেস করেন, ‘আপনিই কি শট মারবেন?’ জবাবটা রোনালদিনহোও দিলেন মজাচ্ছলে। তিনি বলেন, ‘আমি দৌড়ে পেনাল্টি মারতে পারব না। আমার বদলে অন্য কেউ দৌড়ে দিক।’

প্রদর্শনী ম্যাচ হলেও এই ম্যাচে কড়া নজরদারিতে রেখেছিল প্রতিপক্ষ দল। তাকে সারাক্ষণ মার্কিংয়ের দায়িত্বে ছিলেন এস্প্যানিয়লের প্রাক্তন ডিফেন্ডার আলবার্তো লোপো। তবে রোনালদিনহোকে আটকানো না গেলেও ম্যাচে কোনো স্কোর হয়নি। তাতে কি! দারুণ ফুটবল কসরত দেখিয়ে বারবারই প্রতিপক্ষের ডিফেন্সকে নাজেহাল করেছেন তিনি।

নির্ধারিত সময়ের খেলা শেষে হয় টাইব্রেকার। সেখানে ১-৩ ব্যবধানে হেরে যায় রোনালদিনহোর দল। কেবল তিনিই নন। পেশাদার ফুটবল থেকে অবসর নেওয়া অনেক ফুটবলারই খেলছেন লিগটিতে। খেলছেন ইকার ক্যাসিয়াস, সার্জিও আগুয়েরো ও জাভি হার্নান্দেজের মতো ফুটবলাররা। তবে প্রতিযোগিতার নিয়ম অনুসারে সপ্তাহে কেবল একজন প্রাক্তন খেলোয়াড়ই খেলতে পারবেন। সে অনুসারেই মাঠে দেখা যেতে পারে রোনালদিনহোকে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...