ম্যাচ জিতে যাকে কৃতিত্ব দিলেন ডেভিড মালান
বাংলাদেশের বিপক্ষে ১৪৫ বলে ১১৪ রানের অপরাজিত এক দুর্দান্ত ইনিংস খেলেছেন এই ইংলিশ ব্যাটার। এমন পারফরম্যান্সের পর ম্যাচের সেরা খেলোয়াড়ও হয়েছেন মালান। মিরপুরে স্পিন বান্ধব উইকেটে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং সম্ভব ছিল না বলে জানান তিনি। মালান শুরুতে কিছুটা ধরে খেলেছেন। সময়ের সঙ্গে হাত খুলেছেন।
বাংলাদেশের দেওয়া টার্গেটে ব্যাট করতে নেমে ৬৫ রানে ৪ উইকেট হারানো ইংল্যান্ডকে হারানো ছন্দও এনে দিয়েছেন। শেষ পর্যন্ত ইংল্যান্ড পেয়েছে ৩ উইকেটের অবিশ্বাস্য স্বস্তির জয়। ম্যাচ শেষে বিপিএলকে কৃতিত্ব দিয়েছেন ইংলিশ বাঁহাতি ব্যাটার মালান। এবার মাত্র দুটি ম্যাচ খেললেও ২০১৯ বিপিএলে কুমিল্লা ওয়ারিয়র্সের হয়ে ১১ ম্যাচ খেলেছিলেন তিনি। এর বেশিরভাগ ম্যাচই ছিল মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে।
সেবার তার ব্যাট থেকে এসেছিল ৪৪৪ রান। এর মধ্যে রাজশাহীর বিপক্ষে ৫৪ বলে অপরাজিত ১০০ রানের একটি ঝড়ো ইনিংসও ছিল। এর বাইরে চট্টগ্রামের বিপক্ষে ৫১ বলে ৭১ ও সিলেটের বিপক্ষে ৪৯ বলে ৭৪ রানের ইনিংস খেলে নিজের ব্যাটিংয়ের ধাঁর বেশ ভালোই বুঝিয়েছিলেন মালান।
এর কিছুটা দেখা গেল বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে। বিপিএলকে কৃতিত্ব দিয়ে মালান বলেছেন, 'বাংলাদেশে বেশ কিছুটা সময় কাটিয়েছি। বিশেষ করে এই মাঠে (মিরপুর)। সেই অভিজ্ঞতাটা কাজে লেগেছে। আমি জস বাটলারকে বলেছিলাম তারা যদি আরও ৩০-৪০ রান করে ফেলে তাহলে আমরা সমস্যায় পড়বো। আমরা আনন্দিত যে তাদের এই রানে বেধে ফেলতে পেরেছি এবং শেষ পর্যন্ত জয় পেয়েছি।'
বাংলাদেশের উইকেট বরাবরই স্পিন বান্ধব। ফলে প্রথম ওয়ানডেতে স্পিন উইকেট পেয়ে অবাক হয়নি ইংল্যান্ড। এমন উইকেটেও দলের অন্য ব্যাটাররা যেভাবে ব্যাট করেছে তার প্রশংসা করেছেন মালান। বিশেষ করে শেষ দিকে আদিল রশিদের ২৯ বলে ১৭ রানের ম্যাচ জয়ী ইনিংসটির প্রশংসা করেছেন।
মালান বলেন, 'পিচ এরকম (স্পিন বান্ধব) হবে এটা আমাদের প্রত্যাশিতই ছিল। আমরা বেশ কয়েকটি ভালো পার্টনারশিপ গড়তে পেরেছি, বাংলাদেশও ভালোভাবে ফিরে এসেছিল এবং আমরা জানি তাদের স্পিন আক্রমণ কতটা ভালো। সে (রশিদ) আমাদের মনে করিয়ে দিয়েছে তার ব্যাটিংয়ের স্কিল কতটা ভালো। সে দারুণভাবে চাপ সামলে নিয়েছে।'
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- সনি নতুন Xperia ফোন আনছে, আসছে Xperia 10 VIII
- চলতি সপ্তাহেই মিলবে টানা ৪ দিনের ছুটি, যেভাবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর; ২৪ আগস্ট ২০২৬
- টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম টরন্টো এফসি, জানুন ফলাফল
- আইফোন ১৮ প্রো ম্যাক্স কবে আসছে, জানুন সম্ভাব্য সময়
- আজকের সকল দেশের টাকার রেট: ২৪ আগস্ট ২০২৬
- গুগল প্রতি মিনিটে কত টাকা আয় করে জানেন
- ৯০০০mAh ব্যাটারি ও Snapdragon 6s Gen 4-এ আসছে POCO X8 5G
