| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

আগামীকাল ইংল্যান্ডের বিপক্ষে টাইগার দলে অভিষেকের অপেক্ষায় নতুন ক্রিকেটার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ২৮ ২১:৫১:৪৬
আগামীকাল ইংল্যান্ডের বিপক্ষে টাইগার দলে অভিষেকের অপেক্ষায় নতুন ক্রিকেটার

তবে আগামিকাল থেকে শুরু হাওয়া ম্যাচের চূড়ান্ত দলের সুযোগ পেলেও একাদশে তিনি সুযোগ পাবেন কিনা এটা এখনো এক প্রকার অনিশ্চিত। তবে অনেকেই মনে করছেন মাহমুদুল্লাহ রিয়াদের পরিবর্তে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দলের একাদশে সুযোগ পেতে পারেন তৌহিদ হৃদয়। আসলেই কি তাই?

বর্তমান সময়টা মোটেও ভালো যাচ্ছে না মাহমুদুল্লাহ রিয়াদের। বিশেষ করে বিপিএলে ব্যাট হাতে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি মাহমুদুল্লাহ। অনেক আগেই টেস্ট ক্রিকেটকে তিনি বিদায় বলেছেন। টি-টোয়েন্টি ক্রিকেট থেকেও বাদ পড়েছেন তিনি।

তবে ওয়ানডে ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স করছেন মাহমুদুল্লাহ রিয়াদ। সর্বশেষ পাঁচ ইনিংসের মধ্যে দুটি হাফ সেঞ্চুরি রয়েছে তার। এরমধ্যে জিম্বাবুয়ের হারারেতে অপরাজিত ৮০ এবং ঘরের মাঠে ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ৭৭ রানের ইনিংস খেলেছিলেন মাহমুদুল্লাহ। বরাবরই ওয়ানডে ক্রিকেটে আস্থার প্রতিদান দিচ্ছেন মাহমুদুল্লাহ।

অন্যদিকে এখনো আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি তৌহিদ হৃদয়ের। তবে প্রথম শ্রেণীর ক্রিকেট এবং লিস্ট এ ক্রিকেটের রেকর্ড খুবই ভালো তৌহিদের। এখন পর্যন্ত প্রথম শ্রেণির ক্রিকেটের ১৩ টি ম্যাচ খেলেছেন তৌহিদের হৃদয়। যেখানে ১৯ ইনিংসে তিনি রান করেছেন ৭৪৮। একটি ডাবল সেঞ্চুরি সহ দুটি সেঞ্চুরি এবং চারটি হাফ সেঞ্চুরি করেছেন তিনি।

প্রথম শ্রেণীর ক্রিকেটের পাশাপাশি লিস্ট এ ক্রিকেটের রেকর্ড অনেক ভালো তৌহিদের। লিস্ট এ ক্রিকেটে ৪৫ ম্যাচ খেলেছেন তৌহিদের হৃদয়….. যেখানে ৪৫.৫০ গড়ে তিনি রান করেছেন ১৫৪৭। একটি সেঞ্চুরি সহ ১৩ টি হাফ সেঞ্চুরি রয়েছে তার।

নিঃসন্দেহে ঘরোয়া ক্রিকেটের লিগে অসাধারণ পারফরম্যান্স করেছেন তিনি। অন্যদিকে বিপিএলে দুর্দান্ত পারফরমেন্সের কারণে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দলে একাদশে সুযোগ পেয়েও যেতে পারেন তিনি। তবে তৌহিদ হৃদয় একাদশে সুযোগ পেলে অবশ্যই বাদ পড়তে হবে মাহমুদুল্লাহ রিয়াদকে।

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের বাংলাদেশ দল তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মাহমুদুল্লাহ, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন চৌধুরি, তাইজুল ইসলাম ও তৌহিদ হৃদয়।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...