অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শক্তিশালী একাদশ ঘোষণা করলো ভারত
প্রথম টেস্ট ম্যাচে ইনিংস ১৩২ রানের বিশাল ব্যবধানে হারে সফরকারী অস্ট্রেলিয়া। ২য় টেস্ট ম্যাচে কিছুটা প্রতিরোধ গড়লেও জয় তুলে নিতে পারেননি সফরকারীরা। ৬ উইকেটের জয় পায় ভারত। সিরিজে ২-০ এগিয়ে যান রোহিত শর্মা’রা।
পহেলা মার্চ থেকে শুরু হতে চলেছে তৃতীয় টেস্ট। ধর্মশালার মাঠে হওয়ার কথা থাকলেও তা সরে এসেছে মধ্যপ্রদেশের হোলকার স্টেডিয়ামে। ভারতীয় দলের সামনে ফের একবার নতিস্বীকার করবে অজি’রা? নাকি পালটা দেবে তৃতীয় ম্যাচে? সেই প্রশ্নের উত্তর খুঁজছে ক্রিকেটদুনিয়া। তবে লড়াইটা সহজ হবে না তাদের জন্য।
লড়াইটা এজন্য সহজ হবে না কারণ, চোটের কারণে দেশে ফিরেছেন জশ হ্যাজেলউড, ডেভিড ওয়ার্নাররা। মায়ের শারীরিক অসুস্থতার কারণে নেই অধিনায়ক প্যাট কামিন্সও। স্টিভ স্মিথের নেতৃত্বে অস্ট্রেলিয়া কি পারবে প্রত্যাঘাত করতে নাকি টানা তিন ম্যাচ জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করে ফেলবে ভারত? সকলের চোখ এখন ইন্দৌরের দিকে।
ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচের সময়সূচী:-
বর্ডার–গাওস্কর ট্রফি– দ্বিতীয় টেস্ট
স্থান– হোলকার স্টেডিয়াম, ইন্দৌর, মধ্যপ্রদেশ
তারিখ– ১ মার্চ-৫ মার্চ
সময়– সকাল ৯:৩০ (ভারতীয় সময়)
ভারত ও অস্ট্রেলিয়া দুই দলের সম্ভাব্য একাদশ-
ভারতের সম্ভাব্য একাদশ:-
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কে এস ভরত (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রণ অশ্বিন, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ
অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ:-
স্টিভ স্মিথ (অধিনায়ক), উসমান খোয়াজা, ট্র্যাভিস হেড, মার্নাস লাবুশেন, পিটার হ্যান্ডসকোম্ব, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), ক্যামেরন গ্রিন, মিচেল স্টার্ক, নাথান লিয়ঁ, টড মার্ফি, ম্যাথিউ ক্যুনেমান।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
