| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

ফিফার ২০২২ সালের বর্ষসেরা পুরস্কার জয়ীদের তালিকা প্রকাশ

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ২৮ ১১:২৪:৩৫
ফিফার ২০২২ সালের বর্ষসেরা পুরস্কার জয়ীদের তালিকা প্রকাশ

ফিফার ঘোষিত ছেলেদের বিভাগে ফিফার দ্য বেস্ট প্লেয়ারের পুরস্কার জেতেন লিওনেল মেসি। ২০২২ সালের সেরা মহিলা ফুটবলারের পুরস্কার জিতে নেন বার্সেলোনার স্প্যানিশ তারকা অ্যালেক্সিয়া পুতেলা।

ফিফার বর্ষসেরা পুরস্কারের মঞ্চে আর্জেন্টিনার জয়জয়াকার। একা মেসির দখলেই নয়, একাধিক বিভাগে বর্ষসেরার খেতাব যায় আর্জেন্টিনার দখলে। ছেলেদের বর্ষসেরা কোচের পুরস্কার জেতেন আর্জেন্তিনার কোচ লিওনেল স্কালোনি। ছেলেদের বিভাগে বর্ষসেরা গোলকিপারের পুরস্কার জেতেন কাতার বিশ্বকাপের গোল্ডেন গ্লাভসজয়ী এমিলিয়ানো মার্টেনেজ। তাছাড়া আর্জেন্তিনার সমর্থকদের বেস্ট ফ্যান হিসেবেও স্বীকৃতি দেয় আন্তর্জাতিক ফুটবল সংস্থা।

এই নিয়ে মেসি দ্বিতীয়বার ফিফার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হন। তিনি এর আগে ২০১৯ সালে এই খেতাব হাতে তোলেন। সেই সুবাদে লিও ছুঁয়ে ফেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও রবার্ট লেওয়ানডস্কিকে। ব্যালন ডি'অরের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ফিফা আলাদাভাবে নিজেদের বর্ষসেরা পুরস্কার দেওয়া শুরু করে ২০১৬ সাল থেকে। প্রথম দু'বছর (২০১৬ ও ২০১৭) এই পুরস্কার জেতেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এছাড়া লেওয়ানডস্কি ফিফার বর্ষসেরা হয়েছেন দু'বার। তিনি এই খেতাব জেতেন ২০২০ ও ২০২১ সালে। মাঝে ২০১৮ সালে ফিফার বর্ষসেরার খেতাব ওঠে লুকা মদ্রিচের হাতে।

২০২২ বর্ষসেরার দৌড়ে দ্বিতীয় স্থানে থাকতে হয় এমবাপেকে। তিনে থাকেন বেঞ্জেমা। লুকা মদ্রিচ থাকেন চারে। পাঁচে জায়গা করে নেন হালান্ড। ভোটের নিরিখে মেসির ক্লাব সতীর্থ নেইমার থাকেন তালিকার নবম স্থানে। লেওয়ানডস্কি থাকেন ১২ নম্বরে। মহম্মদ সালাহর স্থান হয় ১৪ নম্বরে।

একনজরে ফিফার ২০২২ সালের বর্ষসেরা পুরস্কার জয়ীদের তালিকা:-

১. ছেলেদের বর্ষসেরা ফুটবলার: লিওনেল মেসি (পিএসজি/আর্জেন্তিনা)।

২. মেয়েদের বর্ষসেরা ফুটবলার: অ্যালেক্সিয়া পুতেলা (বার্সেলোনা/স্পেন)।

৩. ছেলেদের বর্ষসেরা কোচ: লিওনেল স্কালোনি (আর্জেন্তিনা)।

৪. মেয়েদের বর্ষসেরা কোচ: সারিনা উইগম্যান (ইংল্যন্ড)।

৫. ছেলেদের বর্ষসেরা গোলকিপার: এমিলিয়ানো মার্টিনেজ (অ্যাস্টন ভিলা/আর্জেন্তিনা)

৬. মেয়েদের বর্ষসেরা গোলকিপার: ম্যারি এয়ারপস (ম্যাঞ্চেস্টার ইউনাইটেড/ইংল্যান্ড)

৭. পুসকাস অ্যাওয়ার্ড (বর্ষসেরা গোল): মার্সিন ওলেক্সি (ওয়ার্তা পোজনান/পোল্যান্ড)।

৮. ফিফা ফ্যান অ্যাওয়ার্ড: আর্জেন্তিনার সমর্থক।

৯. ফিফা ফেয়ার প্লে অ্যাওয়ার্ড: লুকা লোচোশভিলি (ক্রেমনেস/জর্জিয়া)।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। সবকিছু ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...