| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

নেইমারের সাবেক প্রেমিকা এখন ভারতে

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ২৫ ১৭:১৮:৪৪
নেইমারের সাবেক প্রেমিকা এখন ভারতে

সম্প্রতি বম্বে টাইমসে দেওয়া এক সাক্ষাৎকারে নাতালিয়া জানিয়েছেন, আপাতত তার সব মনোযোগ বলিউডে অভিনয়ের জন্য নিজেকে প্রস্তুত করায়।

তিনি জানান, এখন হিন্দি ভাষা রপ্ত করছেন, নিচ্ছেন কত্থক নাচের প্রশিক্ষণও। এ ছাড়া অভিনয়ের প্রশিক্ষণ চলছে সমানতালে।

নাতালিয়া জানান, ‘আমি বরাবরই ভারতে আসতে চেয়েছি, ভারতীয় সংস্কৃতি ভালো লাগে। এ দেশের মানুষ, বলিউড সবকিছু। হতে পারে আমি এখানেও কোনো কাজে যুক্ত হব। মনে হয় না বলিউডে এখনো কোনো লাতিন অভিনেত্রী আছেন। বলিউডের এ ধরনের কাউকে দরকার।’

তিনি জানান, হিন্দি সিনেমায় অভিনয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন। তিনি বলেন, একটু কষ্ট হলেও কত্থক নাচের ক্লাস উপভোগ করছেন তিনি।

ভারতে আসার আগে থেকেই বলিউড সিনেমা দেখেছেন তিনি। সাক্ষাৎকারে নাতালিয়া বলেন, ‘বলিউড সিনেমা আমি খুব উপভোগ করি। ক্যাটরিনা কাইফের বড় ভক্ত আমি, তিনি আমার আদর্শও বটে। আশা করি, কখনো তার সঙ্গে দেখা হবে। এ ছাড়া আমি সালমান খানকে পছন্দ করি। বলতে পারেন হলিউড তারকাদের চেয়ে বলিউড তারকাদেরই আমার বেশি পছন্দ।’

নাতালিয়া আরও জানান, সম্প্রতি ‘পাঠান’ দেখেছেন তিনি। শাহরুখ খান ছবিটিতে যেভাবে অ্যাকশন করেছেন, সেটা তার মন ভরিয়ে দিয়েছে। এ ছাড়া ছবিতে দীপিকা পাড়ুকোনকেও ভালো লেগেছে তার।

ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমারের সঙ্গে প্রেম নিয়ে নাতালিয়া বলেন, ‘আমার জীবনের সবচেয়ে বড় সংগ্রাম হলো কারও প্রেমিকা হিসেবে পরিচিতি পাওয়া। সে এতটাই বিখ্যাত যে আমার প্রতিভা ঢাকা পড়ে যায়। আমি কারও সাবেক প্রেমিকার চেয়ে বেশি কিছু, কিন্তু আমাকে সেভাবেই তকমা দেওয়া হয়। চেষ্টা করছি এটা ভেঙে সামনে এগিয়ে যাওয়ার। সেই সময়টা এখনো আসেনি, শিগগিরই আসবে।’

নেইমার প্রসঙ্গে নাতালিয়া আরও জানান, তার সঙ্গে নেইমারের প্রেম মাত্র কয়েক মাস স্থায়ী হয়। নেইমারকে তিনি অসাধারণ মানুষ হিসেবেও অবিহিত করেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...