প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করলেন সস্ত্রীক সৌরভ গঙ্গোপাধ্যায়
ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ২৪ ১৫:৩৪:১২
তাদের মধ্যে রাজনীতিও আলোচনা হয়েছে। কেন বারবার তার সঙ্গে বিজেপির নাম যুক্ত হচ্ছে তা নিয়েও আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।
প্রায় এক ঘণ্টা দুজনের মধ্যে কথা হয়। সৌরভকে কেন বোর্ড থেকে সরিয়ে দেওয়া হল তাও প্রশ্ন করেন হাসিনা। ২০১৯ সালে, হাসিনা সৌরভের আমন্ত্রণে কলকাতায় এসেছিলেন।
সেবার ইডেন গার্ডেনে গোলাপি বলের টেস্ট ম্যাচ চলাকালীন কলকাতায় আসেন শেখ হাসিনা। আর এবার বাংলাদেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে পদ্মাপাড়ের মাটিতে পা রাখলেন মহারাজা।
