| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

ভারতের ওপেনারদের তীব্র সমালোচনা নেট দুনিয়ায়

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ২৪ ১১:২১:০৮
ভারতের ওপেনারদের তীব্র সমালোচনা নেট দুনিয়ায়

"টিম ইন্ডিয়া" কখনো সেমিফাইনালে জেতার সৌভাগ্য হয়নি। এবারও না। আজ টসে জিতে প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া। অ্যাশলে গার্ডনার, বেথ মুনি, মেগ ল্যানিংস ১৭২ রান করেন। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে জয় নিবন্ধনের জন্য ভারতের দরকার ছিল দুর্দান্ত ওপেনিং জুটি।

কিন্তু আবারও গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যর্থ হয়েছেন শেফালি ভার্মা ও স্মৃতি মান্ধানা। জেমিমা রদ্রিগেজ এবং অধিনায়ক হারমানপ্রীত কৌর মিডল অর্ডারে কামব্যাক করার চেষ্টা করলেও ভারত শেষ পর্যন্ত ৫ রানে হেরে যায়।

আজকের হারের জন্য ওপেনিং জুটিতে বড় রান না ওঠাকেই দায়ী করছেন সমর্থকেরা। আর কবে দায়িত্ব নিয়ে বড় ম্যাচ জেতাবেন স্মৃতি শেফালীর মত তারকারা? সমাজমাধ্যমে উঠতে শুরু করেছে প্রশ্ন।

টি-২০ ক্রিকেটে স্কোরবোর্ডে বড় রান তুলতে গেলে ওপেনিং জুটির সফল হওয়া অত্যন্ত প্রয়োজন। আজকের ম্যাচেই অস্ট্রেলিয়ার সাফল্যের পেছনে রয়েছে বেথ মুনি ও অ্যালিসা হিলি জুটির ব্যাটিং বিক্রম। শুরু থেকে আক্রমণাত্মক ব্যাটিং করে ইনিংসকে একটি মজবুত ভিতের ওপর দাঁড় করিয়েছিলেন হিলি ও মুনি। সেখানেই ব্যর্থ হলো ভারত।

স্মৃতি মন্ধানা এবং শেফালী ভার্মা আজকের ম্যাচেও একেবারেই রান পেলেন না। ইনিংসের সূচনা করতে এসে ৬ বলে ৯ রান করেই আউট হয়ে যান শেফালী। কিছুদিন আগেই অনূর্দ্ধ-১৯ দলের অধিনায়ক হিসেবে টি-২০ বিশ্বকাপ জিতেছিলেন শেফালী। দক্ষিণ আফ্রিকা থেকে জোড়া বিশ্বকাপ জয়ের মেডেল নিয়ে ফেরার স্বপ্ন পূরণ হলো না তাঁর।

আজকের ম্যাচে মেগান শ্যুটের বলে এলবিডবলু হলেন তিনি। রানের মধ্যে ছিলেন স্মৃতি মন্ধানা। তাঁর ব্যাটের দিকে তাকিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছিলেন ভারতীয় সমর্থকরাও। কিন্তু আজ চূড়ান্ত হতাশ করলেন বাঁ-হাতি ব্যাটার। অ্যাশলি গার্ডনারের বলের লাইন বুঝতে পারেন নি তিনি। কাট মারতে চেয়েছিলেন।

কিন্তু ব্যাটের নাগাল এড়িয়ে বল এসে লাগে প্যাডে। সাজঘরে ফিরতে হয় তাঁকেও। ৫ বলে তাঁর রানসংখ্যা মোটে ২। একের পর এক বড় টুর্নামেন্টের শেষ ল্যাপে এসে ভারতের মেয়েদের দম হারিয়ে ফেলা দেখতে দেখতে ক্লান্ত হয়ে উঠেছেন সমর্থকরা। আর কবে দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে দেখা যাবে ওপেনারদের? প্রশ্ন তুলেছেন তাঁরা।

নেটিজেনরা ব্যাঙবিদ্রুপেও স্মৃতি ও শেফালী’কে ভরিয়েছেন। সম্প্রতি ভারতের পুরুষ দলের ওপেনার কে এল রাহুল ব্যাট হাতে ধারাবাহিক ব্যর্থতার কারণে রয়েছেন ক্রিকেটভক্তদের রোষানলে। শেফালী ও স্মৃতিও গুরুত্বপূর্ণ ম্যাচে রাহুলের মতই নিষ্ক্রিয় হয়ে পড়েন। এমনটাই বলছে সোশ্যাল মিডিয়া।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...