| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

বোনের জন্মদিন এলেই ইনজুড়িতে পড়েন নেইমার!

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ২১ ১২:০২:৩২
বোনের জন্মদিন এলেই ইনজুড়িতে পড়েন নেইমার!

নেইমারের ক্লাব পিএসজি১৯ ফেব্রুয়ারি লিলের বিরুদ্ধে একটি উত্তেজনাপূর্ণ ম্যাচে৪-৩ জিতেছিল। তবে ম্যাচে গুরুতর চোট পান ব্রাজিলিয়ান তারকা। আগামী বছরের ১১ মার্চ নেইমারের বোন রাফায়েলা সান্তোসের জন্মদিন। এর আগে তিনি আহত হন।

দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটে নেইমারের গোড়ালিতে ফাউল করেন লিলের বেঞ্জামিন আন্দ্রে। রেফারি ম্যাচ শুরু করার পর দেখেন নেইমার চোট পেয়েছেন। সঙ্গে সঙ্গে তাকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। তার বদলি হিসেবে এসেছেন হুগো একিটকে।

এরপরে নেইমারের পায়ের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে আসে। সেখানে দেখা যায় ফাউলের সময় তার গোড়ালি অদ্ভুতভাবে বেঁকে গেছে। তবে এ বিষয় নিয়ে অনেকে হাস্যরস প্রকাশ করে টুইটারে পোস্ট দিয়েছেন।

একজন লিখেছেন, ‘২০১৩ সাল থেকে দেখে আসছি। ১১ মার্চ আসার আগেই ইনজুরিতে পড়ে নিজেকে খেলা থেকে সরিয়ে রাখেন নেইমার। হতে পারে বোনের জন্মদিনে অংশগ্রহণ করতেই এই পদ্ধতি অবলম্বন করেন তিনি।’

আরেকজন লিখেছেন, ‘এখন নেইমারের ইনজুরিতে পড়ার সময় এসে গেছে। কারণ, তার বোনের জন্মদিন খুব কাছেই।’

এ দিকে অনেকে নেইমারের দ্রুত সুস্থতা কামনা করে পোস্ট দিয়েছেন। নেইমারের চোট কতটা গুরুতর সেটি এখনও জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, কমপক্ষে ২০ দিন তাকে বিশ্রামে থাকতে হতে পারে। তাতে আগামী ৮ মার্চ বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ফিরতি লেগে নেইমারকে পাওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...