অস্ট্রেলিয়ার তোপের মুখে লড়ছে ভারত, দেখেনিন সর্বশেষ স্কোর
খেলার ১৭ তম ওভারের শুরুতেই বড় ধাক্কা খেল ভারত। প্রথম বলেই নাথান লিয়ন এলবিডব্লিউ করেন রাহুলকে। ৪১ বলে ১৭ করে সাজঘরে ফেরেন তিনি। যদিও রাহুল রিভিউ নিয়েছিল। তবে তাতেও ধরা পড়ে, তিনি স্পষ্ট আউট। ফের এক বার হতাশ করলেন কেএল রাহুল।
টেস্টটি পূজারার কাছে এটি ঐতিহাসিক। ১০০তম টেস্ট খেলছেন পূজারা। আর সেই টেস্টে তিনি ব্যাট করতে নামলেন। এই টেস্টে তাঁর কাছ থেকে বড় রানের অপেক্ষায় ভারত।
কিছুক্ষণ প্যাভিলিয়নের পথ ধরেন অধিনায়ক কোহলি। নাথান লিয়ন রাহুলের পর এ বার ফেরালেন রোহিতকে। ৬৯ বলে ৩২ রান করে নাথানের বলে সোজা বোল্ড হন রোহিত শর্মা। ১৯.২ ওভারে ২ উইকেট হারিয়ে ভারতের রান ৫৩।
সেই লিয়নের বলেই সাজঘরে ফিরলেন চেতেশ্বর পূজারাও। ১০০তম টেস্টে শূন্য হাতেই তিনি সাজঘরে ফিরলেন। ৭ বল খেললেও রানের খাতাই খুলতে পারেননি তিনি। লিয়নের বলে এলবিডব্লিউ হন পূজারা। এ দিকে দ্বিতীয় দিনের শুরুতেই তিন উইকেট হারিয়ে চাপে পড়ে গেল ভারত। ২০ ওভার শেষে ৩ উইকেটে ভারতের সংগ্রহ ৫৫ রান।
দ্বিতীয় দিনের সকাল থেকে ভারতের বেহাল দশা। চার উইকেট হারিয়ে বসে থাকল তারা। আর এই চার উইকেটই নিয়েছেন নাথান লিয়ন। ভারতের চাপ এখন মারাত্মক বেড়ে গিয়েছে। সাজঘরে ফিরে গেলেন রবীন্দ্র জাদেজা। ৬৬ রানে ৪ উইকেট হারানোর পর কোহলির সঙ্গে হাত মিলিয়ে জাদেজা ভারতের হাল ধরার চেষ্টা করেছিলেন। পঞ্চম উইকেটে তারা ৫৯ রান যোগ করেন।
কিন্তু এই পার্টনারশিপও দীর্ঘস্থায়ী হল না। ৪৬.৫ ওভারে মার্ফির বলে এলবিডব্লিউ হন জাদেজা। ৭৪ বলে ২৬ করে সাজঘরে ফেরেন জাদেজা। ৪৭ ওভার শেষে ৫ উইকেটে ১২৫ রান ভারতের। ৭৫ বলে ৩৬ করে লড়াই চালাচ্ছেন কোহলি। জাদেজার পরিবর্তে ক্রিজে এসেছেন কেএস ভরত। ১ বল খেললেও তিনি রানের খাতা খোলেননি।
কোহলির আউট নিয়ে সন্দেহ ছিল, এতে বিতর্ক তৈরি হয়। কুনম্যানের বলে এলবিডব্লিউয়ের আবেদন করলে ফিল্ড আম্পায়ার নীতিন মেনন আউট দিয়ে দেন। কোহলি রিভিউ নিলেও টিভি আম্পায়ার ইলিংওয়ার্থও কিছুটা দ্বিধায় ছিলেন। আগে প্যাড না আগে ব্যাট? এই নিয়ে চর্চা থাকলেও, দ্বিধা কাটেনি। তাতেও কোহলিকে আউট দেওয়া হয়।
কোহলি নিজেও এই আউট মানতে পারেননি। ড্রেসিংরুমে ফিরে গিয়েও তাঁকে উত্তেজিত লাগে। এবং তিনি মানতেই রাজি নন, এটা আউট ছিল। আত্মবিশ্বাসের সঙ্গে ব্যাট করছিলেন কোহলি। শেষ পর্যন্ত ৮৪ বলে ৪৪ করে সাজঘরে ফেরেন কোহলি।
পঞ্চম উইকেট তুলে নিলেন নাথান লিয়ন। সপ্তম উইকেট হারিয়ে মারাত্মক চাপে পড়ে গেল ভারত। ৫০.৫ ওভারে নাথানের বলে স্মিথের হাতে ক্যাচ দেন ভরত। ১২ বলে ৬ করে সাজঘরে ফেরেন তিনি।
মধ্যাহ্ন এবং চা বিরতির মাঝে আরও ৩ উইকেট হারিয়ে বসে থাকে ভারত। চা বিরতিতে ভারতের স্কোর ১৭৯/৭। অশ্বিন এবং অক্ষর লড়াই চালাচ্ছেন। ৪৭ বলে ২৮ করে ফেলেছেন অক্ষর। অশ্বিনের সংগ্রহ ২৩ বলে ১১ রান।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- খুলছে পে-স্কেল জট: সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর
- সরকারি চাকরিজীবীদের ‘সপ্তাহে তিন দিন ছুটি’ যা জানাল জনপ্রশাসন মন্ত্রণালয়
- আজ ৯ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা
- বাজেটে থাকছে পে-স্কেলের বরাদ্দ
- আজকের সোনার বাজারদর: ৯ এপ্রিল ২০২৬
- এবার অকটেন নিয়ে বড় সুখবর
- চাকরিজীবীদের টানা ৬ দিনের ছুটির সুযোগ
- ‘সপ্তাহে তিন দিন ছুটি’ যা জানাল মন্ত্রণালয়
- শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি নিয়ে নতুন বার্তা দিলেন শিক্ষামন্ত্রী
- ১৪ থেকে ১৮ এপ্রিল টানা ৫ দিনের ছুটির সুযোগ
- আজকের সকল টাকার রেট: ১০ এপ্রিল ২০২৬
- শনিবার সারাদিন বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- আজকের সোনার বাজারদর: ১০ এপ্রিল ২০২৬
- দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
- দেশের বাজারে সোনার দামে বড় পতন, ভরি কত?
