| ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

আর্জেন্টিনা ঢাকায় আসছে আগামী জুনে

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ১৬ ১০:১৪:৪৮
আর্জেন্টিনা ঢাকায় আসছে আগামী জুনে

বাংলাদেশের মানুষের অকুন্ঠ ভালোবাসার কথা জানে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন। তারই প্রেক্ষিতে প্রীতি ম্যাচ আয়োজনের কথা জানিয়ে দেশটির ফেডারেশনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিল বাফুফে। পাওয়া গেল ইতিবাচক ফলও। বাংলাদেশে আসতে আগ্রহ দেখিয়েছে আর্জেন্টিনা।

বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন আজ সংবাদ মাধ্যমকে বলেন, ‘আর্জেন্টিনার প্রস্তাবিত এই সফর চূড়ান্ত হয়ে এসেছে। এখন শুধু টার্মস অ্যান্ড কন্ডিশন নিয়ে আলোচনা চলছে। তারা আমাদের জানিয়েছে যে জুনের ফিফা উইন্ডোতে তারা আসতে চায়। টার্মস অ্যান্ড কন্ডিশন সমস্যা না হলে জুনে তারা আসবে বলাই যায়।’

কাজী সালাউদ্দিন আরও জানান, ‘বঙ্গবন্ধু স্টেডিয়ামেই খেলা হবে। আমরা আজ জাতীয় ক্রীড়া পরিষদকে চিঠি দিয়েছি জরুরি ভিত্তিতে সব করে দিতে। তারা রাজি হয়েছে। স্টেডিয়াম ঠিক না হলে খেলাই তো হবে না।’

২০১১ সালে বাংলাদেশে মেসিদের আনতে খরচ হয়েছিল প্রায় ৪০ কোটি টাকা। বর্তমানে আর্জেন্টিনা দল ও মেসিদের ব্রান্ড ভ্যালু বেড়েছে বহুগুণ। মাত্রই তারা জিতেছে বিশ্বকাপ। এবার তাদের আনতে প্রয়োজন প্রায় ১০০ কোটি টাকা। আর্জেন্টিনার আসা শতভাগ নিশ্চিত হলে তারপরই ঠিক করা হবে তাদের প্রতিপক্ষ। ১২ জুন থেকে ২০ জুনের মধ্যে হতে পারে ম্যাচটি।

ঢাকায় আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে কারা? আসছে এমন প্রশ্নও। কাজী সালাউদ্দিন বলেন,‘আর্জেন্টিনা তাদের কোচের সঙ্গে আলোচনা করে কয়েকটি দেশের নাম দেবে আমাদের। তারপর সেই নামগুলো নিয়ে কাজ করব আমরা। শেষে একটি দেশ ঠিক করা হবে।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

নিজস্ব প্রতিবেদক: আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচের তারিখ ও প্রতিপক্ষ জানা গেছে। ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...