সৌরভ ও কোহলির দ্বন্দ্ব নিয়ে নতুন মন্তব্য চেতন শর্মার
ভারতীয় ক্রিকেট দলের নির্বাচক কমিটির প্রধান চেতন শর্মা ভাইরাল হওয়া ভিডিওতে একাধিক বিষয়ে মুখ খুলেছেন। কিছুটা জেনে হোক বা কিছুটা না জেনেই হোক তিনি একাধিক বিষয়ে ফাঁস করেছেন। যারমধ্যে অন্যতম হলো ভারতীয় ক্রিকেট দলের সবথেকে বিতর্কিত বিষয় সৌরভ গাঙ্গুলী বনাম বিরাট কোহলির মধ্যেকার দ্বন্দ্ব। যা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন চেতন শর্মা।
কিছুদিন আগে সবধরনের ক্রিকেটের অধিনায়কত্ব ছাড়েন বিরাট কোহলি। এরপর তিনি মন্তব্য করেছিলেন তাঁকে না জানিয়েই ওডিআই অধিনায়কত্ব তাঁর থেকে কাড়া হয়েছে। পাল্টা বলেন তৎকালীন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী।
গত ২০২১ সালের টি-২০ বিশ্বকাপের পর বিরাট টি-২০ ক্রিকেট থেকে অবসর নেন। এরপর ভারতীয় দল দক্ষিণ আফ্রিকা সফরে যায়। সেখানে তিনটি টেস্ট ও ওডিআই খেলে। যেখানে চেতন শর্মার নেতৃত্বাধীন কমিটি ওডিআই অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয় বিরাট কোহলিকে। এর পর অনেকে এই ইস্যুটা তোলেন। কেউ কেউ বলেন, কোহলির সঙ্গে ঠিকঠাক ব্যবহার করা হয়নি। অনেকে মন্তব্য করেন, সৌরভের পছন্দের পাত্র না হওয়ায় বিরাটকে সরতে হল।
স্টিং অপারেশনে দেখা যায় বিসিসিআই-এর মুখ্য নির্বাচক চেতন শর্মা এই বিষয়ে মন্তব্য করছেন। তিনি জানান, সৌরভ গঙ্গোপাধ্য়ায় বিরাট কোহলিকে অনুরোধ করেছিলেন টি-২০ অধিনায়কত্ব না ছাড়তে। কিন্তু তিনি তা না শুনে সরে দাঁড়ান। এরপর নির্বাচক কমিটির পক্ষ থেকে চেতন শর্মা বিরাটকে জানান, বোর্ড সাদা বলের ক্রিকেটে একজন অধিনায়ক চাইছে। তারপর ওডিআই থেকে সরানোর হয় বিরাটকে। এরপর টেস্ট সিরিজের আগে বিরাট সাংবাদিক বৈঠক করে সৌরভের বিরুদ্ধে মন্তব্য করেন। চেতন শর্মার মতে, বিরাট সাংবাদিক বৈঠকে যা বলেছেন, তা সৌরভের নাম খারাপ করার জন্য। যদিও সেটা পুরো কার্যকর হয়নি।
বিরাটের পরে তিন ফর্ম্যাটের অধিনায়কত্বের দায়িত্ব উঠেছে রোহিত শর্মার হাতে। কিন্তু রোহিতকে তিন ফর্ম্যাটের নেতা হিসেবে চাইছিলেন না নির্বাচকরা। তবে বিরাটের পক্ষে কিছু না থাকায় রোহিতকে বসানো হয়েছে দায়িত্বে।
এই স্টিং অপারেশনে একাধিক বিষয়ে মন্তব্য করেন চেতন শর্মা। তিনি মন্তব্য করেন, ভারতীয় ক্রিকেটাররা ফিটনেস ধরে রাখতে ইনজেকশন নেন। প্রতিটা ইনজেকশনই নিষিদ্ধ। ভারতীয় ক্রিকেট দলে বর্তমানে ফিটনেসের শীর্ষে রয়েছেন একাধিক প্লেয়ার। তাঁর এই মন্তব্যের ফলে যে ডোপিংয়ের মত বিষয় ভারতীয় ক্রিকেটেও ঢুকে গেল তা বলাই যায়।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
