| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

এবারের নারী বিশ্বকাপে দেখে নিন বাংলাদেশের ম্যাচ গুলোর সময় সূচি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ১০ ১৫:৫৩:২৪
এবারের নারী বিশ্বকাপে দেখে নিন বাংলাদেশের ম্যাচ গুলোর সময় সূচি

আইসিসির এই আসরে অংশগ্রহণকারী ১০টি দল দুই গ্রুপে ভাগ হয়ে বিশ্বকাপে অংশ নিচ্ছে। যেখানে ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী শক্তিশালী দল গুলো। স্বাগতিক দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। অন্যদিকে গ্রুপ ‘বি’তে আছে ভারত, ইংল্যান্ড, আয়ারল্যান্ড, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ।

বিশ্বকাপে গ্রুপ পর্বের সব ম্যাচ আগামী ২১ ফেব্রুয়ারি শেষ হবে। এরপর একদিন বিরতি দিয়ে ২৩ ফেব্রুয়ারি ও ২৪ ফেব্রুয়ারি দুই সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। আর আগামী ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে শিরোপা নির্ধারণী ফাইনাল। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এই তিন ম্যাচে রিজার্ভ ডে থাকছে।

নারী বিশ্বকাপে বাংলাদেশ দল নিজেদের প্রথম ম্যাচে আগামী রোববার (১২ ফেব্রুয়ারি) শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে। তবে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে পাকিস্তান ও ভারতের কাছে বাজেভাবে হেরে গেছে নিগার সুলতানা জ্যোতির দল।

যদিও বিশ্বকাপে বাংলাদেশের মেয়েদের পারফরম্যান্স খুবই হতাশাজনক। পঞ্চমবার বিশ্বকাপ খেলতে যাওয়া টাইগ্রেসরা এর আগে চার আসরে অংশ নিয়েও প্রথম রাউন্ডের ধাপ পেরোতে পারেনি। তবে এবার ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছেন জ্যোতি ও সালমারা।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলার সূচি: তারিখ সময় ম্যাচ ভেন্যু ১২ ফেব্রুয়ারি রাত ১১টা বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা কেপটাউন ১৪ ফেব্রুয়ারি রাত ১১টা বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ঘেবেখার ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টা বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড কেপটাউন ২১ ফেব্রুয়ারি রাত ১১টা বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা কেপটাউন

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...