| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

৫-০ গোলে জয় নিয়ে ফাইনালে বাংলাদেশ

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ০৭ ২২:০১:৩৪
৫-০ গোলে জয় নিয়ে ফাইনালে বাংলাদেশ

এই আসরে বাংলাদেশের মেয়েদের ফাইনাল এক প্রকার নিশ্চিত হয়ে দাঁড়িয়েছে। গত বছরের সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত জাতীয় ও বয়সভিত্তিক দলের খেলায় তিনবার ফাইনালে উঠেছে বাংলাদেশ নারী ফুটবলাররা। প্রতিবারই শিরোপার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ পার্শ্ববর্তী দেশ নেপাল। তবে জাতীয় দলের হয়ে সাবিনা খাতুনরা শিরোপা জিতলেও অনূর্ধ্ব-১৫ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল নেপালের মেয়েরা। এবার ঘরের মাটিতে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে দুই দল।

আজ ৭ ফেব্রুয়ারি মঙ্গলবার বাংলাদেশের কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে অন্তত এক পয়েন্ট আদায় করার লক্ষ্য নিয়ে মাঠে নেমে বাংলাদেশের অধিনায়ক শামসুন্নাহার জুনিয়রের দুর্দান্ত হ্যাটট্রিক ও আকলিমা আক্তারের জোড়া গোলে ভুটানকে ৫-০ গোলে বিধ্বস্ত করে ফাইনালে উঠেছে কোচ গোলাম রাব্বানী ছোটনের শিষ্যরা। একই ভেন্যুতে আগামী ৯ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টায় শিরোপার লড়াইয়ে নেপালের মুখোমুখি হবে লাল সবুজের প্রতিনিধিরা।

এদিন ভুটানের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় অন্তত ড্র। এমন সমীকরণ নিয়ে মাঠে নেমে শুরু থেকেই আক্রমণ চালায় বাংলাদেশের মেয়েরা। প্রথম দিকে কিছুটা অগোছালো থাকলেও সময় যত এগিয়ে যায় বাংলাদেশের মেয়েরা ততই খোলস ছেড়ে বের হয়ে খেলতে থাকে। যার ফলে ম্যাচের ২২তম মিনিটে প্রথম গোলের দেখা পেয়ে যায় বাংলাদেশ। স্কোরশিটে নাম লেখান ১১ নম্বর জার্সি পরিহিত ফরোয়ার্ড আকলিমা খাতুন।

এর ঠিক পরের মিনিটেই ভুটানের ডি-বক্সে ট্যাকেলের শিকার হন বাংলাদেশের ফরোয়ার্ড। তবে পেনাল্টিতে স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হন শাহেদা আক্তার রিপা। তবে ২৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন শামসুন্নাহার জুনিয়র। কর্নার থেকে নেওয়া উন্নতি খাতুনের শট নিজের আয়ত্তে নিয়ে স্কোরশিট ২-০ করেন বাংলাদেশের অধিনায়ক। এরপর আর কোনো গোল না হলেও স্বস্তিতেই বিরতিতে যায় স্বাগতিকরা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...