| ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

বিপিএলে এখনো পর্যন্ত যে ব্যাপারে সন্তুষ্ট নয় নাসির

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ০৭ ২০:০৫:১৪
বিপিএলে এখনো পর্যন্ত যে ব্যাপারে সন্তুষ্ট নয় নাসির

বিপিএলের এই আসরে ব্যাটেও বলে তিনি দারুণ ঝলক দেখিয়ে চলছেন এখনো পর্যন্ত। মিস্টার ফিনিশার খ্যাত বাংলাদেশের জাতীয় দল থেকে বাদ পড়া এই তারকা অলরাউন্ডার বিপিএলের এবারের আসরে এখনো পর্যন্ত ১২ ম্যাচের ৪৫.৭৫ গড় ও ১২০.০০ স্ট্রাইক রেটে ৩৬৬ রান এসেছে নাসিরের ব্যাটে। এছাড়া বল হাতে ওভার প্রতি ৬.৮১ গড়ে রান দিয়ে ১৬ উইকেট নিয়েছেন তিনি।

কথায় আছে ক্রিকেট একজনের খেলা নয়, দলগত ভাবে খেলতে হয় নাসিরের এমন পারফরম্যান্সের পরেও নিজের দল এখনও পর্যন্ত ভালো কিছু করে দেখাতে পারিনি। ১২ ম্যাচে কেবল তিনটিতে জিতেছে তারা। অনেকদিন পর পাদপ্রদীপের আলোয় আসা নাসির ছিলেন অধিনায়কও। টুর্নামেন্ট শুরুর আগে অধিনায়কত্ব পেয়ে ‘ওয়াও ফিলিংস’ হচ্ছে বলেছিলেন নাসির। বিপিএল শেষে নিজের নেতৃত্বে কতটুকু সন্তুষ্ট তিনি?

মঙ্গলবার চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ম্যাচের পর নাসির বলছিলেন, ‘আমি সবসময় অধিনায়কত্ব উপভোগ করি। সবসময় দলের ভালোর জন্যই সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করি। হয়তো অনেক সময় ভুল সিদ্ধান্ত হয় বা ভুল কিছু হয়। আমি আমার তরফ থেকে শতভাগ চেষ্টা করি যেন দলের ভালো হয়। আমি খুশি হতাম যদি দল ভালো করতো। যেহেতু ফল আসেনি তাই আমি খুশি নই। আমার দল সেরা চারে থাকলে বলতে পারতাম খুশি। ’

নিজের অলরাউন্ড পারফরম্যান্স নিয়ে নাসির বলেছেন, ‘নিজের পারফরম্যান্সে আলহামদুলিল্লাহ। আল্লাহ্‌ যা করেন ভালোর জন্যই করেন। আমি বলব যে, ভালো পারফরম্যান্স হয়েছে। তবে আরও ভালো করার সুযোগ ছিল। যেমন আজকের ম্যাচটায় আমি জিতিয়ে বের হতে পারলে আরেকটু ভালো লাগতো। ’

ঢাকার দেশি ক্রিকেটারদের মধ্যে কেউ কেউ পারফরম্যান্স করেছেন। নাসির তো ব্যাট-বলে দারুণ পেয়েছেন। শেষদিকে রান পেয়েছেন সৌম্য সরকার, ছিলেন মোহাম্মদ মিথুনও। বল হাতে তাসকিন আহমেদ ছিলেন দুর্দান্ত। তবুও সফল না হওয়ার পেছনে ভালো বিদেশি না থাকাকেই কারণ মনে করেন নাসির।

তিনি বলছিলেন, ‘আরও ভালো বিদেশি আমরা আনতে পারতাম। আমার কাছে মনে হয় দলটা একদম শেষ মুহূর্তে করেছে। উনারা (মালিকপক্ষ) একদম অনভিজ্ঞ। উনাদের কোনো অভিজ্ঞতাই ছিল না যে দল কেমন করা উচিত, দলে কী ধরনের ক্রিকেটার দরকার। এদিক থেকে একটু পিছিয়ে ছিলাম। একটা বছর গেল। এটা যদি পরের বছরও থাকে, আরও ভালো পরিকল্পনা করে দল করতে হবে। ’

‘আমার সঙ্গে পরামর্শ করেছে। আমি কয়েকজন ক্রিকেটারের নাম বলেছিলাম। তবে তারা খেলার জন্য ফ্রি ছিল না। কারণ এখন সব জায়গায় খেলা হচ্ছে। যে কারণে সবাইকে পাওয়া যায়নি। যাদের পেয়েছে তাদের আনা হয়েছে। ’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

ক্রীড়া প্রতিবেদক: অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে আজ ঐতিহাসিক মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল ...

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

ব্রাজিল ০-১ অস্ট্রেলিয়া আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে কঠিন পরিস্থিতিতে পড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। টাউনসভিলের কুইন্সল্যান্ড ...