| ঢাকা, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতকে খাটো করে ধোনি নিয়ে প্রশংশা করে হইচই ফেলে দিলেন সুরেশ রায়না

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ০৫ ১৬:৪০:০০
ভারতকে খাটো করে ধোনি নিয়ে প্রশংশা করে হইচই ফেলে দিলেন সুরেশ রায়না

এক সাক্ষাৎকারে রায়না বলেন, “জাতীয় দল আর আইপিএলে মিলিয়ে ধোনির সাথে অনেক ম্যাচ খেলেছি, সেজন্য নিজেকে ভাগ্যবান মনে করি। একসাথে অনেকগুলো ফাইনালও খেলেছি, বিশ্বকাপ জিতেছি। বলতে দ্বিধা নেই, আমি প্রথমে ধোনির জন্য খেলেছি, তারপরে ভারতের জন্য। ধোনি অধিনায়ক হিসেবে যেমন অসাধারন, মানুষ হিসেবেও ঠিক তেমনই”

ধোনির প্রতি রায়নার অগাদ ভালোবাসা থেকেই হয়তো তিনি এমন টা বলেছেন।২০২০ সালের ১৫ আগস্ট বিশ্বকে চমকে দিয়ে হুট করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন এমএস ধোনি। নিজের ইনস্টাগ্রামে বিদায়ের খবর পোস্ট করে ভক্তদের কাঁদিয়েছিলেন ধোনি। সেই ভক্তদের তালিকায় হয়তো রায়নাও ছিলেন, নইলে ধোনির অবসর ঘোষণার মাত্র ৩০ মিনিট পরেই কেন সুরেশ রায়নাও নিজেকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরিয়ে নেয়ার কথা ঘোষণা করবেন! ওই ধোনির সাথে সাথে রায়নার অবসর নিয়ে ভারতীয় ক্রিকেটে ধোঁয়াশা তৈরি হয়েছিলো।ভারতের জার্সিতে ১৮ টেস্টে ৭৬৮ রান করা সুরেশ রায়না ওয়ানডে খেলেছেন ২২৬টি, ৩৫.৩১ গড়ে সাড়ে পাঁচ হাজারের বেশি রান করেছেন। ২০১৮ সালে সবশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছিলেন সুরেশ রায়না।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

ব্রাজিল-আয়ারল্যান্ড ম্যাচ আজ রাত ৯টায়, দেখবেন যেভাবে

ব্রাজিল-আয়ারল্যান্ড ম্যাচ আজ রাত ৯টায়, দেখবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বে আজ মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও আয়ারল্যান্ড। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ...

আজ রাতে ব্রাজিল-আয়ারল্যান্ড লড়াই, যেভাবে দেখবেন লাইভ

আজ রাতে ব্রাজিল-আয়ারল্যান্ড লড়াই, যেভাবে দেখবেন লাইভ

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে আজ মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও আয়ারল্যান্ড। বয়সভিত্তিক ফুটবলের এই ...