| ঢাকা, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

সমালোচনার নতুন অধ্যায়ঃ আইপিএল বেশি দিন টিকবে না

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ০৫ ১৫:৫৭:০৯
সমালোচনার নতুন অধ্যায়ঃ আইপিএল বেশি দিন টিকবে না

বিশেষ করে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড ক্রিকেটাররা আইপিএল কে কেন্দ্র করে তাদের বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে অব্যাহতি নেন। তবে আইপিএলের ভবিষ্যত নিয়ে সংশয় প্রকাশ করেছেন স্যার ইয়ান বোথাম। নতুন করে আবারও আইপিএলের বিরুদ্ধে মন্তব্য করলেন এই কিংবদন্তি ইংলিশ অল-রাউন্ডার।

ভারতের এই ঘরোয়া আসর আইপিএলের কঠোর সমালোচকদের মধ্যে বোথাম অন্যতম। বিছি দিন পরে পরে প্রায়ই তিনি এর সমালোচনা করেন। এবার তিনি টেস্ট ক্রিকেটের সঙ্গে আইপিএলের তুলনা টেনে বলেছেন, ‘ভারত সফরে যান, সেখানে টেস্ট ম্যাচ কেউ দেখতে আসে না, সেখানে ক্রিকেট মানেই আইপিএল। আইপিএলে সবাই প্রচুর অর্থ উপার্জন করছে, এটাও শুনতে বেশ লাগছে। কিন্তু এই আইপিএল কত দিন আবেদন ধরে রাখতে পারবে বলে সবাই মনে করে? টেস্ট ক্রিকেট শতবর্ষ ধরে আবেদন ধরে রেখেছে। কিন্তু আমি নিশ্চিত আইপিএল সেটা পারবে না।’

টেস্ট ক্রিকেটের ঐতিহ্য এখনো ধরে রেখেছে ইংল্যান্ড। সেখানকার মাঠগুলোতে টেস্ট ম্যাচ দেখতে এখনো প্রচুর দর্শক হয়। বোথাম আরও বলেন, 'টেস্ট ক্রিকেট হারিয়ে গেলে ক্রিকেটই দুনিয়া থেকে হারিয়ে যাবে। ক্রিকেট খেলাটাই অর্থহীন হয়ে পড়বে। ক্রিকেটারদের উচিত, বেশি করে টেস্ট ম্যাচ খেলার স্বপ্ন দেখা। ইংল্যান্ডে আমরা অনেক বেশি ভাগ্যবান। কারণ, এখনো টেস্ট ম্যাচে স্টেডিয়ামের গ্যালারি ভরে যায়। অস্ট্রেলিয়াতে যান, সেখানেও ৭০–৮০ হাজার দর্শক টেস্ট ম্যাচ দেখে। এমনটা পৃথিবীর কোথাও পাবেন না।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোকে আক্ষরিক অর্থেই উড়িয়ে দিচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দ্বিতীয় আর্ধে ...

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

নিজস্ব প্রতিবেদক: ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার শক্তিশালী দল ...