| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

শিরোপার আরও কাছাকাছি ব্রাজিল

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ০৪ ১২:৩২:৩৫
শিরোপার আরও কাছাকাছি ব্রাজিল

শনিবার (৪ ফেব্রুয়ারি) ভোররাতে কলম্বিয়ার মাঠ এস্তাদিও মেট্রোপলিটানোতে ভেনেজুয়েলা অনূর্ধ্ব-২০ দলের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই চেপে ধরে খেলতে থাকে ব্রাজিলের যুবারা। তবে প্রথমার্ধে কোনো গোল আদায় করতে পারেনি তারা। অন্যদিকে আগের ম্যাচে প্যারাগুয়ের সঙ্গে ড্র করা ভেনিজুয়েলাও ব্রাজিলের জালে বল জড়াতে পারেনি। ফলে গোলশূন্য অবস্থাতেই বিরতিতে যায় দুই দল।

তবে বিরতি থেকে ফিরে শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে ওঠে ব্রাজিল। যার ফলও দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটেই পেয়ে যায় সেলেসাওরা। ৪৯তম মিনিটে ভিক্টর রোকু গোলে লিড নেয় ব্রাজিল। এরপর ম্যাচের ৮৫তম মিনিটে দ্বিতীয়বার ভেনেজুয়েলার জালে বল জড়ায় ব্রাজিলের পেদ্রো। আর ৯০তম মিনিটে তৃতীয় ও শেষ গোল করে জয়ের ব্যবধান বাড়ান আন্দ্রে সান্তোস।

এই জয়ে ফাইনাল রাউন্ডে পয়েন্ট তালিকার শীর্ষস্থান আরও মজবুত করলো ব্রাজিল অনূর্ধ্ব-২০ দল। দুই ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে তারা। অন্যদিকে উরুগুয়ে অনূর্ধ্ব-২০ দলও সমান সংখ্যক ম্যাচ খেলে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় ব্রাজিলের অবস্থান সবার ওপরে।

উল্লেখ্য, টুর্নামেন্টটির নিয়ম অনুযায়ী গ্রুপ পর্ব থেকে ফাইনাল রাউন্ডে ওঠে আসা দলগুলো একে অপরের মুখোমুখি হবে। সেখানে পয়েন্ট টেবিলের শীর্ষ দু’দল হবে চ্যাম্পিয়ন ও রানার্সআপ। পয়েন্ট টেবিলের শীর্ষ চার দল ২০২৩ যুব ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ পাবে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...