| ঢাকা, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

অবশেষে গোলের দেখা পেলেন রোনালদো

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ০৪ ১০:২৪:২৬
অবশেষে গোলের দেখা পেলেন রোনালদো

স্প্যানিশ ফরোয়ার্ড ক্রিস্তিয়ান তেইয়োর গোলে দ্বাদশ মিনিটে এগিয়ে যায় ফাতেহ। ৪২তম মিনিটে ব্রাজিলিয়ান মিডফিল্ডার তালিসকার গোলে সমতা ফেরায় আল নাস্র।

৫৮তম মিনিটে আলজেরিয়ার মিডফিল্ডার সোফিয়ানের গোলে ফের এগিয়ে যায় স্বাগতিকরা। এরপর যোগ করা সময়ের তৃতীয় মিনিটে রোনালদোর সফল স্পট কিকে ড্রয়ের স্বস্তিতে মাঠ ছাড়ে আল নাস্র।

চলতি মৌসুমে লিগে এই নিয়ে মাত্র দ্বিতীয় গোলের দেখা পেলেন রোনালদো। প্রথমটি পেয়েছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে।

মৌসুমের শুরু থেকে ছন্দ হারিয়ে প্রিমিয়ার লিগের দলটির শুরুর একাদশে জায়গা হারান রোনালদো, ধারাবাহিক খারাপ পারফরম্যান্সের মাঝে কয়েকবার মেজাজ হারিয়ে ভাঙেন নিয়ম, তাতে শাস্তিও পান তিনি। এরপর কাতার বিশ্বকাপ শুরুর আগে এক সাক্ষাৎকারে ওই ক্লাব, কোচ এরিক টেন হাগ ও এর মালিকপক্ষকে নিয়ে বিতর্কিত সব মন্তব্য করে সমালোচনার মুখে পড়েন। পরে তার সঙ্গে চুক্তি ভেঙে দেয় ইউনাইটেড কর্তৃপক্ষ।

এরপর গত বছরের শেষ দিনে আল নাস্রের সঙ্গে দুই বছরের চুক্তি করেন রোনালদো।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

২০২৭ আইপিএলে মুস্তাফিজকে নিতে পারে যে ৪ দল

২০২৭ আইপিএলে মুস্তাফিজকে নিতে পারে যে ৪ দল

২০২৭ সালের আইপিএলে আবারও দেখা যেতে পারে বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে। আসন্ন আসরের মিনি ...

মুস্তাফিজকে কেকেআর থেকে বিতাড়িত বললো আনন্দবাজার

মুস্তাফিজকে কেকেআর থেকে বিতাড়িত বললো আনন্দবাজার

নিজস্ব প্রতিবেদক: কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে বাদ পড়ার ঘটনা এখনো আলোচনায় বাংলাদেশের পেসার মুস্তাফিজুর ...

ফুটবল

উরুগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভব্য একাদশ, যেভাবে দেখবেন

উরুগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভব্য একাদশ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই উরুগুয়ের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনা। গুরুত্বপূর্ণ এই ম্যাচে দলের ...

সাফের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কারা, ম্যাচ কবে

সাফের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কারা, ম্যাচ কবে

সাফ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। বুধবার (১১ নভেম্বর) শ্রীলঙ্কাকে ৪-০ ...