| ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

তামিম কিংবা মাশরাফির নয়, বিপিএলে যে রেকর্ড এখন শুধুই সাকিবের

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ০৩ ২০:০৯:৩৫
তামিম কিংবা মাশরাফির নয়, বিপিএলে যে রেকর্ড এখন শুধুই সাকিবের

১০০০ থেকে ৮ ডটবল দূরে থেকে খুলনার বিপক্ষে মাঠে নেমেছিলেন সাকিব। অনন্য এ রেকর্ড যেন আজ সাকিবকে ডাকছিল। তাই খুলনার বিপক্ষে করা ২৪ টা ডেলিভারির মধ্যে ১১ টাতেই দিলেন ডটবল। আর এতেই বিপিএলের ইতিহাসে প্রথম বোলার হিসেবে ১০০০ ডটবলের মাইলফলক স্পর্শ করলেন সাকিব।

বিপিএলে এখন বোলার সাকিবের করা ডটবলের সংখ্যা ১০০৩ টি। বিপিএলের ইতিহাস ঘাটলে দেখা যায়, এমন রেকর্ডে তাঁর ধারের কাছেও কেউ নেই। সাকিবের পর সর্বোচ্চ ৮৭৮ টি ডট বল দিয়েছেন মাশরাফি বিন মোর্তজা। আর ৬৫১ টি ডট বল দিয়ে এই তালিকার তৃতীয় অবস্থানে আছেন রুবেল হোসেন।

বিপিএলে এখন পর্যন্ত ২১৪২ টি বল করেছেন সাকিব। তার মধ্যে ১০০৩ টি বলেই ডট। অর্থাৎ প্রায় ৪৭ শতাংশ(৪৬.৮৪) বলেই সাকিব কোনো রান দেননি।

ডটবল দেওয়ার ক্ষেত্রে স্বীকৃত সব ধরনের টি-টোয়েন্টি ক্রিকেটেও সাকিব রয়েছেন সেরা পাঁচে। এই মুহূর্তে ৩১৬৮ টি ডটবল দিয়ে চতুর্থ স্থানে রয়েছেন তিনি। তালিকায় প্রথমে রয়েছেন সুনীল নারাইন, যিনি এখন পর্যন্ত ৪৩৫৭ টি ডট বল করেছেন। এরপরে ৩৫৫৪ টি ডট বল করে দুইয়ে ডোয়াইন ব্রাভো আর ৩৪৬৭ টি ডট বল করে তিনে রয়েছেন রশিদ খান।

বিপিএলের ডটবলের এমন মাইলফলক ছোঁয়ার পর সাকিব এখন টি-টোয়েন্টি ক্রিকেটে আরেকটি রেকর্ডের দ্বারপ্রান্তে। খুলনার ব্যাটার মাহমুদুল হাসান জয়কে বোল্ড করার মাধ্যমে বিশ ওভারের ক্রিকেটে ৯৯ বার বোল্ড করলেন সাকিব। অর্থাৎ আর এক বার বোল্ড করলেই বোলার হিসেবে ক্যারিয়ারে ১০০ বার বোল্ড আউট করার কীর্তি গড়বেন সাকিব।

বয়স বাড়ে। তবুও সাকিবের কীর্তি গড়ার ক্ষুধায় কোন ধরণের ঘাটতি চোখে পড়ে না। তিনি যেন প্রতিটা মুহূর্তে নিজেকে ছাপিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টাই চালিয়ে যান। নানান অর্জনের এই ক্যারিয়ারে কেবল এক আন্তর্জাতিক শিরোপাই অপূর্ণতা। তাঁর সবচেয়ে প্রিয় খেলোয়াড় লিওনেল মেসি সেই আক্ষেপের অবসান ঘটিয়েছেন। বাকি প্রশ্নের উত্তর সময়ের কাছেই তোলা থাক।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

ভারত-ব্রাজিল ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

ভারত-ব্রাজিল ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ভারত ও ব্রাজিলের বহুল প্রতীক্ষিত ফিফা প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে শনিবার (৩ ...

আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের পর নিজেদের দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোর মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। বলিভিয়াকে ...