| ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

বিসিবির সাথে ২০২৩ বিশ্বকাপ পর্যন্ত থাকছেন ডোনাল্ড

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ০৩ ১৬:১২:৪১
বিসিবির সাথে ২০২৩ বিশ্বকাপ পর্যন্ত থাকছেন ডোনাল্ড

ব্যাটিং কোচ জেমি সিডন্সকে কাজে লাগানো হচ্ছে ‘এ’ দলের সঙ্গে। কোচিং স্টাফে এই রদবদলের ভেতর থেকে যাচ্ছেন পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড।

এই দক্ষিণ আফ্রিকানের সঙ্গে চলতি বছরের ওয়ানডে বিশ্বকাপ অবধি চুক্তির মেয়াদ বাড়াচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অক্টোবর-নভেম্বরে ভারতে হবে এই টুর্নামেন্ট। ডোনাল্ডের সঙ্গে চুক্তি নবায়নের খবর জানিয়েছেন ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস।

গত বছরের মার্চে বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ পান ডোনাল্ড। তখন তার সঙ্গে চুক্তি ছিল অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপ অবধি। পরে সেটি বাড়িয়ে ঘরের মাঠে ভারতের বিপক্ষে সিরিজ পর্যন্ত করা হয়।

এখন চলতি মাসেই আবারও বাংলাদেশে ফিরছেন ডোনাল্ড। পহেলা মার্চ থেকে শুরু হচ্ছে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ। এটিকে সামনে রেখে ২২ ফেব্রুয়ারির মধ্যেই কোচিং স্টাফদের ফেরার আশা করছে বিসিবি। ২৩ তারিখ থেকে শুরু হতে পারে ক্যাম্প।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

নিজস্ব প্রতিবেদক: আইপিএলের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) আসছে নতুন বিনিয়োগকারী। দলটির অন্যতম মালিক ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম কোস্টা রিকার ম্যাচ শেষ, জানুন ফলাফল

আর্জেন্টিনা বনাম কোস্টা রিকার ম্যাচ শেষ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কোস্টা রিকাকে পাত্তাই দিল না আর্জেন্টিনা। আলবিসেলেস্তেরা দুর্দান্ত ও একপেশে ...

শুরু হলো আর্জেন্টিনা বনাম কোস্টারিকা ম্যাচ; Live দেখুন এখানে

শুরু হলো আর্জেন্টিনা বনাম কোস্টারিকা ম্যাচ; Live দেখুন এখানে

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নেমেছে আর্জেন্টিনা ও কোস্টারিকা। বাংলাদেশ সময় বুধবার (১৮ নভেম্বর) ভোরে শুরু ...