| ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

চমক দিয়ে বর্ষসেরা ফুটবলারের নাম ঘোষণা, সেরা পাঁচে নেই রোনালদো-নেইমার

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জানুয়ারি ২৮ ১১:১১:০৭
চমক দিয়ে বর্ষসেরা ফুটবলারের নাম ঘোষণা, সেরা পাঁচে নেই রোনালদো-নেইমার

মাঠের সবদিক বিবেচনা করে প্রতিবছর সেরা ১০০ ফুটবলার বাছাই করেছে ইংলিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান। যেখানে এবার ২০৬ জনের একটি নির্বাচক প্যানেলের তৈরি করা তালিকায় সেরা ফুটবলার হয়েছেন ক্যারিয়ারের অন্তিমলগ্নে এসে বিশ্বকাপের শিরোপা জিততে না পারার আক্ষেপ মেটানো আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি।

মেসি ছাড়া তালিকায় সেরা পাঁচে রয়েছেন- কিলিয়ান এমবাপ্পে (২য়) , করিম বেনজেমা (৩য়), আরলিং হালান্ড (৪র্থ) ও লুকা মদ্রিচ (৫ম)। এই তালিকায় ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র রয়েছেন ১২তম স্থানে ও ক্রিস্টিয়ানো রোনালদোর অবস্থান ৫১তম স্থানে।

কাতারের মরুর বুকে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানোর পথে অসামান্য পারফরম্যান্স করেন মেসি। পুরো টুর্নামেন্টে ৭ গোল করার পাশাপাশি ৩টি অ্যাসিস্ট করে জিতে নিয়েছিলেন বিশ্বকাপের গোল্ডেন বলের পুরস্কার। এছাড়া ক্লাব ফুটবলেও ধারাবাহিক ছিলেন পিএসজির এই ফরোয়ার্ড। তাই অনুমেয়ভাবে পুরস্কার যায় মেসির দখলে।

দ্বিতীয় স্থানে জায়গা করে নেয়া কিলিয়ান এমবাপ্পেও ছিলেন দুর্দান্ত ফর্মে। কাতার বিশ্বকাপে ফাইনালে শিরোপা জিততে না পারলেও হ্যাটট্রিক করে টুর্নামেন্টে ৮ গোল করেছিলেন এমবাপ্পে। মেসির আর্জেন্টিনার কাছে বিশ্বকাপের ট্রফি হাতছাড়া হলেও গোল্ডেন বুট জিতেছিলেন এই ফরাসি তারকা।

ক্লাব ফুটবলে দারুণ সময় কাটালেও কাতার বিশ্বকাপটা মোটেই ভালো যায়নি নেইমারের। তার দল ব্রাজিল ছিটকে যায় টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল থেকে, ক্রোয়েশিয়ার বিপক্ষে হেরে। টুর্নামেন্টে তিনি করেছিলেন ২ গোল। অন্যদিকে রোনালদোর পর্তুগালও কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়ে। মরক্কোর বিপক্ষে শেষ চারের লড়াইয়ে তারা হারে ১-০ গোলে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক

নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে হারের পর নতুন অধ্যায়ের পথে হাঁটছে আর্জেন্টিনা। সেপ্টেম্বরের শেষ ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...