| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

নতুন ইতিহাস গড়ে আইসিসির ‘স্পিরিট অব ক্রিকেট’ অ্যাওয়ার্ড পাওয়া কে এই ক্রিকেটার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জানুয়ারি ২৭ ১০:২৮:১৯
নতুন ইতিহাস গড়ে আইসিসির ‘স্পিরিট অব ক্রিকেট’ অ্যাওয়ার্ড পাওয়া কে এই ক্রিকেটার

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) আইসিসি তাদের অফিশিয়াল ওয়েবসাইটে জানায় এবার স্পিরিট অব অ্যাওয়ার্ড জিতেছেন ২১ বছর বয়সী আসিফ। তিনিই প্রথম নেপালি ক্রিকেটার, যিনি এই পুরস্কারের খেতাব অর্জন করলেন।

গত বছর ফেব্রুয়ারিতে ওমানে চার জাতি টি-টোয়েন্টি সিরিজের ঘটনা। যেখানে অংশ নিয়েছিল এশিয়ার দেশ নেপাল। সেখানে আয়ারল্যান্ডের বিপক্ষে এক ম্যাচে টস হেরে প্রথমে বোলিংয়ে নেমেছিল নেপাল। ইনিংসের শেষ দিকে ১৯তম ওভারে কমল সিংয়ের বলে বড় শট খেলার চেষ্টা করেও ঠিকমতো ব্যাটে লাগাতে পারেননি আয়ারল্যান্ডের মার্ক আডায়ার।

কিন্তু বল পিচের পাশে গড়িয়ে যাওয়ার দুই ব্যাটসম্যান দ্রুত এক রান নেওয়ার চেষ্টা করেন। এতে ননস্ট্রাইক প্রান্তের ব্যাটসম্যান অ্যান্ডি ম্যাকব্রাইনের সঙ্গে বোলার ধাক্কা লেগে গেলে ম্যাকব্রায়ান পড়ে যান।

যদিও বোলার ইচ্ছেকৃতভাবে সে ধাক্কা দেননি। তবে ম্যাকব্রায়ান উঠে দাঁড়িয়ে পুনরায় দৌড় শুরু করা মাত্রই বোলার কমল সিং উইকেটকিপারের হাতে বল ছুড়ে দেন। কিন্তু সহজ সুযোগ পেয়েও বল স্টাম্পে লাগাননি আসিফ। ম্যাকব্রাইনকে রান আউট না করে এই পুরষ্কার জিতলেন আসিফ।

ওই ঘটনায় গোটা বিশ্বের ক্রিকেটপ্রেমী মানুষের কাছ থেকে দারুণ প্রশংসা কুড়িয়েছিলেন আসিফ। এই ঘটনার ভিডিও সামজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর রীতিমতো ভাইরাল হয়ে যায় সে দৃশ্য। এবার এক বছরের মাথায় আইসিসিও সেই কাজের স্বীকৃতি দিল।

নেপালের উইকেটকিপার ব্যাটার আসিফ আন্তর্জাতিক ক্রিকেটে দেশের হয়ে ২৩টি ওয়ানডে ও ২০টি টি-টোয়েন্টি ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন। যেখানে তিনি ওয়ানডেতে ব্যাট হাতে ত্রিশের কাছাকাছি গড়ে পাঁচ ফিফটিতে ৬৫৫ রান করেন। এছাড়া টি-টোয়েন্টিতে দুই ফিফটিতে ৪৬৮ রান করেন। যেখানে তার গড় ২৪.৬৩ ও স্ট্রাইক রেট ১২১.২৪। নেপাল জাতীয় দলে সতীর্থ আরিফ শেখ তার আপন বড় ভাই।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...