| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

ক্রিকেটকে আরো জনপ্রিয় করতে আইসিসির নতুন পরিকল্পনা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জানুয়ারি ২৩ ১৫:৪২:০১
ক্রিকেটকে আরো জনপ্রিয় করতে আইসিসির নতুন পরিকল্পনা

যদিও অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্ত না হওয়ার তথ্য ছড়িয়েছে, তবে এখন পর্যন্ত এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। ২০২৮ অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্ত করা হবে কী হবে না সে বিষয়ে সিদ্ধান্ত নিতে অক্টোবরে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইএসপিএন ক্রিকইনফোর এক প্রতিবেদনে এমনটা জানা যায়।

এ পরিস্থিতিতে, আইসিসির পুরুষ ও নারী দলের র‌্যাংকিংয়ে শীর্ষ ছয়ে থাকা দলগুলোকে নিয়ে অলিম্পিক অনুষ্ঠিত হতে পারে। তবে, আইসিসির প্রস্তাব আইওসি কর্তৃক গ্রহণ হওয়ার পরই অলিম্পিকে ক্রিকেটের পদ্ধতি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

তবে একটা বিষয় নিশ্চিত, অলিম্পিকে টি-২০ ফরম্যাটেই ক্রিকেট অনুষ্ঠিত হবে। কারণ নির্বাচিত ইভেন্টটির বিশ্ব চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট থাকতে হবে এবং তা সীমিত সময়ের হতে হবে। এরআগে, বাড়তি খরচ এড়ানোর জন্য বড় স্কোয়াডযুক্ত খেলাগুলো অলিম্পিক থেকে বাদ দেওয়া উচিত।

ফলশ্রুতিতে, খরচ কমানোর চেষ্টায় থাকা অলিম্পিক কর্তৃপক্ষ পুরুষ ও নারীদের ক্রিকেট ম্যাচগুলো একক ভেন্যুতে আয়োজনের পরামর্শ দিয়েছে। এরআগে, বার্মিংহাম কমনওয়েলথ গেমসে নারী ক্রিকেট ইভেন্টের ম্যাচগুলো একটি ভেন্যুতে অনুষ্ঠিত হয়েছিল, যদিও আইসিসি দুইটি ভেন্যু প্রস্তাব করেছিল।

আইসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালার্ডিস ডিসেম্বরে ২০২৮ অলিম্পিক আয়োজকদের সঙ্গে আলোচনা করেন। এরপর আরও বেশ কয়েকটি আলোচনা অনুষ্ঠিত হয় উভয়পক্ষের মধ্যে। আইসিসি মনে করছে, অলিম্পিকে ক্রিকেটের সংযুক্তি আয়োজনটিকে একটি নতুন মাত্রা দিবে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ওনেল মেসির দুর্দান্ত অ্যাসিস্ট ও রদ্রিগো ডি পলের গোলে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...