হঠাৎ করে সাকিবকে নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করলেন প্রধান কোচ
দারুণ ছন্দে থাকা সাকিব ব্যাট হাতে টানছেন ফরচুন বরিশালকে। সাকিবের ব্যাটিংয়ে প্রশংসা করতে গিয়ে বরিশালের প্রধান কোচ নাজমুল আবেদিন ফাহিম জানিয়েছেন, দলটির অধিনায়ক ব্যাটিংয়ে ক্যারিয়ারের সেরা সময়ে আছেন।
বিপিএলের সবশেষ আসরে যেখানে শেষ করেছিলেন এবারের মৌসুমে সেখান থেকেই যেন শুরু করেন সাকিব। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে প্রথম ম্যাচেই ৬৭ রানের ঝড়ো খেলেছিলেন বাঁহাতি এই ব্যাটার। দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে ব্যাটিং না করা সাকিব চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের সঙ্গে থেমেছিলেন মাত্র ৮ রানে। এরপর থেকেই ব্যাটিংয়ে অন্য সাকিবের দেখা মিলে।
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে মাত্র ৪৫ বলে অপরাজিত ৮১ রানের ইনিংস খেলেছিলেন। রংপুরের সঙ্গে ছাড়িয়ে গেছেন সেটিকেও। অপরাজিত থাকা সেই ম্যাচে করেছিলেন ৪৩ বলে ৮৯ রান। শুধু তাই নয়, সেঞ্চুরিয়ান ইফতিখার আহমেদের সঙ্গে গড়েছিলেন অবিচ্ছিন্ন ১৯২ রানের জুটি। ঢাকা ডমিনেটর্সের বিপক্ষে ইনিংস বড় করতে না পারলেও মাত্র ১৭ বলে করেছেন ৩০ রান।
এখন পর্যন্ত বিপিএলে ৬ ম্যাচ খেলে ২৭৫ রান করেছেন সাকিব। ৯৯.৬৬ গড়ে রান তোলা সাকিবের স্ট্রাইক রেট ১৯৬.৪২। বাংলাদেশের ক্রিকেটারের জন্য যা ঈর্ষনীয়। ক্যারিয়ারের সময় পার করা ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের কথা মাথায় রেখেই বিপিএলের সাকিবকে চূড়ায় রাখছেন নাজমুল আবেদিন।
সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে বরিশালের প্রধান কোচ বলেন, ‘সাকিব খুবই স্মার্ট। ও সবসময়ই খুঁজতে থাকে, কোথায় গেলে আরেকটু ভালো হওয়া যায়। আমার কেন জানি মনে হচ্ছে, আমি ওর ব্যাটিং যতদিন দেখছি, ও বোধহয় নিজের ব্যাটিংয়ের চূড়ায় আছে। (২০১৯) বিশ্বকাপের কথা স্মরণ রেখেই আমি বলছি। ও এত সহজে ব্যাটিং করছে, সেটা ভাবাই যায় না।’
ব্যাটিংয়ে শটের পরিধি বাড়ায় সাকিব এমন সাফল্য পাচ্ছেন বলে মনে করেন তিনি। নাজমুল আবেদিন বলেন, ‘আরেকটা ব্যাপার হয়েছে, ও এখন জানে যে, দু-তিনটি ডট বল হলেও, হঠাৎ করে চার বা ছয় দরকার হলে তা মেরে দিতে পারে। এটা যে কোনো ব্যাটসম্যানকে স্বস্তি দেয়। এটা থাকলে যে কোনো ব্যাটসম্যান বড় ইনিংস খেলার চিন্তা করতে পারে। আগে কয়েকটি ডট বল খেললে পরে বড় শট খেলতে গিয়ে আউট হয়ে যেত। এখন সেটা হচ্ছে না। কাজেই চাপটা অনুভব করে না। ওর শরীরী ভাষা দেখেই মনে হয়, খুব স্বস্তিতে খেলছে। নিজের ওপর বিশ্বাসটা অনেক বেশি।’
বিপিএলে সাকিবকে এমন ব্যাটিং করতে দেখা গেলেও জাতীয় দলে এমন ইনিংস খুব কমই খেলেছেন। নিজেকে বদলে ফেলা সাকিব যেন বাংলাদেশের হয়েও এভাবে খেলে তেমন প্রত্যাশা করেন বরিশালের কোচ ও সাকিবের মেন্টর। সামনের বিশ্বকাপ ও আইসিসির টুর্নামেন্টে তাকে বাংলাদেশের যে প্রয়োজন সেটাও মনে করিয়ে দিয়েছেন তিনি।
নাজমুল আবেদিন বলেন, ‘ও (সাকিব) এখন চূড়ায় আছে। খেলাটা উপভোগ করছে, খুবই উপভোগ করছে। বাংলাদেশ ক্রিকেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে এভাবে খেলুক। সামনে আমাদের বড় বড় টুর্নামেন্ট আছে, বিশ্বকাপ আছে। আমাদের তাকে প্রয়োজন।’
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- সনি নতুন Xperia ফোন আনছে, আসছে Xperia 10 VIII
- চলতি সপ্তাহেই মিলবে টানা ৪ দিনের ছুটি, যেভাবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর; ২৪ আগস্ট ২০২৬
- টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম টরন্টো এফসি, জানুন ফলাফল
- আইফোন ১৮ প্রো ম্যাক্স কবে আসছে, জানুন সম্ভাব্য সময়
- আজকের সকল দেশের টাকার রেট: ২৪ আগস্ট ২০২৬
- গুগল প্রতি মিনিটে কত টাকা আয় করে জানেন
- ৯০০০mAh ব্যাটারি ও Snapdragon 6s Gen 4-এ আসছে POCO X8 5G
