| ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

নেইমার-এমবাপের জন্য বিশাল সুযোগ হাত ছাড়া করলেন মেসি

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জানুয়ারি ২১ ১১:১৯:১২
নেইমার-এমবাপের জন্য বিশাল সুযোগ হাত ছাড়া করলেন মেসি

তবে রোনাল্ডো নয়, ম্যাচের সেরা হতে পারতেন মেসিও। মেসি স্বপ্নের ম্যাচের সূচনা করেন তিন মিনিট পেরোনোর আগেই গোল করে। এরপরে হ্যাটট্রিক করতে পারতেন তিনি। প্রথমার্ধে নেইমার একটি পেনাল্টি আদায় করেন। বক্সের মধ্যে ব্রাজিলিয়ান সুপারস্টারকে ফাউল করেন সৌদি একাদশের ডিফেন্ডার আল বুলাহি।

আরও পড়ুন: বিশ্বকাপ ফাইনালে মেসিদের সঙ্গে বেয়াদপি করেই চলেন এমবাপে! বিষ্ফোরক অভিযোগ এবার রোমেরোর

নেইমার যথারীতি মাটিতে লুটোপুটি খাওয়ার পরে পেনাল্টির দাবি জানান। প্ৰথমে রেফারি পেনাল্টির আবেদন নাকচ করে দিলেও, পরে ভার প্রযুক্তি খতিয়ে দেখে রেফারি পেনাল্টি দেন। তবে পেনাল্টি মিস করে বসেন।

ঘটনা হল, মেসি আর্জেন্টিনা জাতীয় দলের একনম্বর পেনাল্টি-টেকার। বিশ্বকাপ জয়ের পর পিএসজিতেও এমবাপে-নেইমার থাকলেও তিনিই পেনাল্টি নেওয়ার একনম্বর দাবিদার। বৃহস্পতিবার ম্যাচের ভাইরাল এক ফুটেজে দেখা যাচ্ছে, নেইমার পেনাল্টি আদায় করলেও বন্ধু মেসিকে জিজ্ঞাসা করছেন, তিনি শট নিতে ইচ্ছুক কিনা! তবে পত্রপাঠ সেই অনুরোধ খারিজ করে দেন মেসি। নেইমারকেই পেনাল্টি নিতে দেন তিনি। যদিও নেইমার সেই পেনাল্টি কাজে লাগাতে পারেননি। গোলকিপার আল ওয়েইসি বাঁ দিকে ঝাঁপিয়ে শট রুখে দেন।

দ্বিতীয়ার্ধের শুরুতেই মেসি নিজে পেনাল্টি আদায় করেন। বক্সের মধ্যে মেসির শট সৌদি ডিফেন্ডারের হাতে লাগলেই রেফারি পেনাল্টির নির্দেশ দেন। তবে আদর্শ টিমম্যানের নজির গড়ে মেসি নিজে শট নেননি। বরং এমবাপেকে পেনাল্টি হাঁকাতে দিয়েছেন। সেই এমবাপে, যিনি বিশ্বকাপ ফাইনালের পর আপাতত আর্জেন্টিনীয়দের জাতীয় ভিলেন। সেই এমবাপে যাঁর সঙ্গে মেসির সম্পর্ক ঘিরে গত একমাস ধরে উত্তাল হয়েছে ফুটবল জগৎ।

স্বপ্নের ম্যাচের হেভিওয়েট লড়াই শিখিয়ে দিল, বিশ্বজয়ী হয়েও এখনও মাটিতেই পা রয়েছে মেসির।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

নিজস্ব প্রতিবেদক: আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচের তারিখ ও প্রতিপক্ষ জানা গেছে। ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...