| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

মেসিকে নিয়ে আসল রহস্য ফাঁস করলেন রোনাল্ডো

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জানুয়ারি ২০ ১৭:২৯:১৪
মেসিকে নিয়ে আসল রহস্য ফাঁস করলেন রোনাল্ডো

আরো রোনাল্ডো ম্যাচের পরেই জানিয়ে দিলেন পুরোনো বন্ধুদের সঙ্গে সাক্ষাৎ করে ভালোই লাগল। ম্যাচ শেষের পরেই মহাতারকা ইনস্টাগ্রামে লিখে দিলেন, “মাঠে নামতে পেরে এবং স্কোরশিটে নাম লেখাতে পেরে দারুণ লাগল। পুরোনো বন্ধুদের সঙ্গে মোলাকাত করতে পেরেও ভাল লাগল।”

সৌদি আরবের আল নাসের ক্লাবে সই করার পর মরু-রাজ্যে রোনাল্ডোর স্বপ্নের অভিষেক ঘটল বৃহস্পতিবার। জোড়া গোল করে অভিষেক মঞ্চ স্মরণীয় করে রাখলেন। আর লিওলেন মেসির পিএসজির বিরুদ্ধে ম্যাচ শেষের পরেই ৩৭ বছরের মহাতারকা একাধিক ছবি শেয়ার করেন। পর্তুগিজ তারকা মেসির সঙ্গেও ছবি শেয়ার করেন। যেখানে রোনাল্ডো ও তাঁর রিয়াধ-সতীর্থদের সঙ্গে দেখা যাচ্ছে মেসিকে। মেসির কাঁধে রোনাল্ডোর হাত! স্বপ্নের দৃশ্যের সাক্ষী থাকল কিং ফাহাদ স্টেডিয়াম।

মেসিও নিজের ইনস্টাগ্রামে ক্যাপশন ছাড়াই ম্যাচের ছবি শেয়ার করেছেন। পিএসজির অফিসিয়াল হ্যান্ডল থেকেও রিল-ভিডিও পোস্ট করা হয়েছে। যেখানে দুই কিংবদন্তিকে দেখা যাচ্ছে হাসি বিনিময় করতে। তারপরে টুকটাক আলোচনার পরেই দুজনকে আলিঙ্গন করতে দেখা যায়। রোনাল্ডোকে এমবাপের সঙ্গেও আলিঙ্গন করতে দেখা যায়। নেইমারের সঙ্গেও করমর্দন করেন।

তারকা খচিত দল নিয়ে রিয়াধে প্রীতি ম্যাচে খেলতে নেমেছিল পিএসজি। মেসি, এমবাপে, নেইমারের সঙ্গেই ছিলেন আচরাফ হাকিমি, মার্কুইনহোস, রামোসদের মত বিশ্ব ফুটবলের তারকারা।

এমবাপে এবং নেইমারের ইনস্টাগ্রামেও পোস্ট করা হয়েছে ম্যাচের দৃশ্য। এমবাপে বেশ কিছু ছবি পোস্ট করে লিখলেন, “সৌদি আরবের ট্রিপটা ভালোই হল।” নেইমার আবার কোনও ক্যাপশন ছাড়াই ছবি শেয়ার করেন।

কিং ফাহাদ স্টেডিয়ামে ৬৮ হাজার দর্শকের সামনে কাতারের মালিকানাধীন পিএসজি রিয়াধ একাদশকে ৫-৪ গোলে পরাস্ত করল। মেসি প্ৰথম গোলের সূচনা করার পরে রোনাল্ডো জোড়া গোল করে যান। মেসিরা জিতলেই হৃদয় জিতলেন রোনাল্ডোও।

আপনার জন্য নির্বাচিত নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...