| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের বিপক্ষে জয়ের জন্য বাংলাদেশের সামনে সহজ লক্ষ্য

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জানুয়ারি ১৮ ১৫:৪৬:৩৯
যুক্তরাষ্ট্রের বিপক্ষে জয়ের জন্য বাংলাদেশের সামনে সহজ লক্ষ্য

৪ উইকেট হারিয়ে ১০৩ রান সংগ্রহ করে যুক্তরাষ্ট্র। ফলে বাংলাদেশের টার্গেট দাড়ায় ১০৪ রান। যুক্তরাষ্ট্রের হয়ে লাসয়া মুল্লাপুদি ১২ বলে ৫ রান, দিশা ধিনগ্রা ৩৯ বলে ২০ রান, ইসানি ভাগহেলা ১৭ বলে ১৭ রান, স্নিগ্ধা পল ৩৭ বলে ২৬ রান, গেতিকা কোদালি ১৬ বলে ১৬ রান।

আর বাংলাদেশের হয়ে উইকেট গুলে তুলে নেয় অধিনায়ক দিশা বিশ্বাস। ৪ ওভারে এক মেডেন ওভারসহ ৩.২৫ ইকোনোমিতে ১৩ রান দিয়ে তুলে নেন ২ উইকেট। মারুফা নেন ১টি উইকেট।

চলমান অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে স্বপ্নের মত শুরু করেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার সিক্স নিশ্চিত করেছে বাংলাদেশের মেয়েরা। এবার গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামছে টাইগ্রেসরা।

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারিয়ে হইচই ফেলে দেয় বাংলাদেশের মেয়েরা। অজিদের ১৩০ রানের জবাব দিতে নেমে ২ ওভার হাতে রেখেই ৭ উইকেটের জয় তুলে নেয় দিশা বিশ্বাসের নেতৃত্বাধীন দল।

এরপর দ্বিতীয় ম্যাচে আগে ব্যাটিং করতে নেমে ২ উইকেট হারিয়ে ১৬৫ রানের বিশাল স্কোর দাঁড় করায় বাংলাদেশের মেয়েরা। জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে ৪ উইকেট হারিয়ে ১৫৫ রান তুলতেই থামতে হয় লঙ্কানদের। ফলে ১০ রানের জয় তুলে নেয় টাইগ্রেসরা।

বাংলাদেশ একাদশ : আফিয়া প্রত্যাশা, মিস্টি সাহা, দিলারা আক্তার (উইকেটরক্ষক), স্বর্ণা আক্তার, সুমাইয়া আক্তার, রাবেয়া খান, দিশা বিশ্বাস (অধিনায়ক), দিপা খাতুন, আশরাফি ইয়াসমিন, লেকি চাকমা ও মারুফা আক্তার।

যুক্তরাষ্ট্র একাদশ : লাসয়া মুল্লাপুদি, দিশা ধিনগ্রা, ইসানি ভাগহেলা, আনিকা কোলান (উইকেটরক্ষক), রিতু সিং, স্নিগ্ধা পল, গেতিকা কোদালি (অধিনায়ক), ভূমিকা বাদ্রিরাজু, তায়া গনসালভেজ, সাই তনমায়ি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

ব্রাজিল-তানজানিয়া ম্যাচ কবে, কয়টায়? সরাসরি দেখবেন যেভাবে

ব্রাজিল-তানজানিয়া ম্যাচ কবে, কয়টায়? সরাসরি দেখবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের মাঠে আগামীকাল মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও তানজানিয়া। মঙ্গলবার (২৪ নভেম্বর) ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...