| ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

মুক্তির আগেই অবিশ্বাস্য রেকর্ড গড়লেন শাহরুখ খানের পাঠান

বিনোদন ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জানুয়ারি ১৮ ১১:৪০:২০
মুক্তির আগেই অবিশ্বাস্য রেকর্ড গড়লেন শাহরুখ খানের পাঠান

বলিউডভিত্তিক পোর্টাল কইমই ডটকম প্রতিবেদনে জানাচ্ছে, ‘কেজিএফ ২’ সিনেমার রেকর্ড মুক্তির আগেই ভেঙ্গেছে শাহরুখের ‘পাঠান’।মুক্তির আগেই জার্মানিতে এক কোটি ৩২ লক্ষ রুপির বেশি ব্যবসা করে ফেলেছে ‘পাঠান’। অগ্রিম টিকেট বিক্রি করে জার্মানিতে ‘কেজিএফ ২’ ব্যবসা করেছিল ১.২ কোটির কাছাকাছি।

শুধু জার্মানি নয়, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও দুবাইতেও দারুণ সাড়া পাচ্ছে সিনেমাটি। দুবাইতে বিক্রি হয়েছে সাড়ে তিন হাজারের বেশি অগ্রিম টিকিট। অস্ট্রেলিয়াতেও তিন হাজারের বেশি অগ্রিম টিকেট বিক্রি হয়েছে।

‘পাঠান’ সিনেমার জন্য শাহরুখ খান পারিশ্রমিক নিয়েছেন ১০০ কোটি রুপি। দীপিকা পাড়ুকোন নিয়েছেন ১৫ কোটি রুপি। সিনেমায় শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনকে গোয়েন্দার ভূমিকায় দেখা যাবে।

আর প্রধান খলনায়কের ভূমিকায় দেখা যাবে জন আব্রাহামকে, তাঁর পারিশ্রমিক ২০ কোটি রুপি। সিনেমাটিতে সালমান খান থাকছেন অতিথি চরিত্রে, তবে ভাই শাহরুখের জন্য এই সিনেমায় কোন পারিশ্রমিকই নেননি বলিউড ভাইজান।

অ্যাকশন থ্রিলার ঘরানার এই সিনেমাটি পরিচালনার জন্য সিদ্ধার্থ আনন্দ নিয়েছেন ছয় কোটি রুপি।

২০২৩ সালের ২৫ জানুয়ারি বহুল প্রতীক্ষিত সিনেমা ‘পাঠান’ মুক্তি পাচ্ছে হিন্দি, তামিল ও তেলেগু ভাষায়। সবশেষ শাহরুখ খানের ‘জিরো’ সিনেমা মুক্তি পায় ২০১৮ সালের ২১ ডিসেম্বর।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...