| ঢাকা, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩

লঙ্কান-ভারতের বিশ্ব রেকর্ডের ম্যাচে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জানুয়ারি ১৬ ১৪:২১:২২
লঙ্কান-ভারতের বিশ্ব রেকর্ডের ম্যাচে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা

শ্রীলঙ্কার দুই খেলোয়াড়ের মধ্যে মুখোমুখি সংঘর্ষ এতটাই বিপজ্জনক হয়ে ওঠে যে, দুই খেলোয়াড়ই মাটিতে শুয়ে ব্যথায় ছটফট করতে থাকেন। তার পরে ফিজিওকে মাঠে দৌড়ে আসতে হয়। পরে দুটি স্ট্রেচারে করে তাদের বাইরে নিয়ে যেতে হয়।

এই ঘটনায় সাময়িকভাবে তীব্র শঙ্কা ছড়িয়ে পড়়ে দুই শিবিরসহ পুরো স্টেডিয়ামেই।

ঘটনাটি ঘটে ম্যাচের ৪২.৫ ওভারে। বল করছিলেন চামিকা করুণারত্নে। স্ট্রাইকে ছিলেন বিরাট কোহলি। ভারতীয় ব্যাটার ডিপ মিডউইকেট এবং ডিপ স্কোয়ার লেগের মাঝ বরাবর শট খেলেন। বল যাচ্ছিল সোজা সীমানায়। এমতাবস্থায় জেফরি ভ্যান্ডারসে ও আসিন বান্দারা- দুজনেই বল আটকানোর চেষ্টা করেন। দুজনেরই চোখ ছিল বলের দিকে।

স্বাভাবিকভাবেই দুজনের মধ্যে মুখোমুখি ঘটে যায় সজোরে সংঘর্ষ। এক জন স্লাইড করে চার বাঁচাতে গিয়েছিলেন, অন্য জন নিচু হয়ে চার বাঁচাতে গিয়ে তার গায়ের ওপর উঠে পড়েন। দুজনের মধ্যে সজোরে সংঘর্ষ হওয়ায় গুরুতর চোট পান দুজনেই।

আসলে বাঁ-দিক থেকে ছুটে আসছিলেন ভ্যান্ডারসে আর অন্যপাশ থেকে বান্দারাও এসে বল থামানোর চেষ্টা করেন। এর ফলে দুই খেলোয়াড়ের মধ্যে সংঘর্ষ ঘটে যায়। এতে ভান্ডারসে মাথায় আঘাত পান। আর বান্দারা পায়ে আঘাত পান। তবে দুজনের কেউই শেষ পর্যন্ত চার বাঁচাতে পারেননি।

উল্টো আঘাতের জেরে তারা মাটিতে শুয়েই ছটফট করতে থাকেন। মাঠ থেকে উঠে দাঁড়াতেই পারছিলেন না। সঙ্গে সঙ্গে ছুটে আসেন শ্রীলঙ্কার ফিজিও। অন্যদিকে ভারতীয় দলের মেডিকেল স্টাফরাও পৌঁছে যান সেখানে।

উভয় খেলোয়াড়ের অবস্থা দেখে মাঠে স্ট্রেচার ডেকে দুই খেলোয়াড়কেই বাইরে নিয়ে যাওয়া হয়। এ ঘটনার জেরে বেশ কিছুক্ষণ খেলা বন্ধ থাকে। তবে আম্পায়ার শ্রীলঙ্কা টিমের সঙ্গে কথা বলে খেলা পুনরায় চালু করার নির্দেশ দেন। পরিবর্তে ফিল্ডিং করতে নামেন ডি সিলভা ধনাঞ্জয়া।

এদিকে সেই চারের ফলে কোহলি পৌঁছে যান ৯৯ রানে। পরে ওভারের শেষ বলে ১ রান নিয়ে পূরণ করেন নিজের ৪৬তম ওয়ানডে সেঞ্চুরি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

যেভাবে না ফেরার দেশে পাড়ি জমালেন শাপুর জাদরান

যেভাবে না ফেরার দেশে পাড়ি জমালেন শাপুর জাদরান

স্পোর্টস ডেস্ক: আফগানিস্তান ক্রিকেটের অন্যতম পথিকৃৎ ও সাবেক তারকা পেসার শাপুর জাদরান আর নেই। দীর্ঘদিন ...

১৫ ওভারের খেলা শেষ; জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ ম্যাচ; লাইভ দেখুন এখানে

১৫ ওভারের খেলা শেষ; জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ ম্যাচ; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে চলমান ম্যাচে টসে জিতে আগে ব্যাটিং করছে জিম্বাবুয়ে। ১৫.৬ ওভার শেষে ...

ফুটবল

৪টি পরিস্থিতি যা, বিশ্বকাপের ইতিহাস বদলে দিতে পারে

৪টি পরিস্থিতি যা, বিশ্বকাপের ইতিহাস বদলে দিতে পারে

নিজস্ব প্রতিবেদক: ফিফা বিশ্বকাপ ২০২৬ শেষ অধ্যায়ে পৌঁছে গেছে। সেমিফাইনালের লড়াইকে ঘিরে শুধু ফাইনালের টিকিট ...

আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: কখন কবে কিভাবে দেখবেন

আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: কখন কবে কিভাবে দেখবেন

ক্রীড়া প্রতিবেদক: ফুটবল বিশ্বের সবচেয়ে রোমাঞ্চকর এবং ঐতিহাসিক দুই পরাশক্তি আর্জেন্টিনা ও ইংল্যান্ড আবার মুখোমুখি ...