| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

রোনালদোর থেকে মেসিকে চায় দ্বিগুণ দামে

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জানুয়ারি ১৫ ১৬:৫১:৫৬
রোনালদোর থেকে মেসিকে চায় দ্বিগুণ দামে

রোনালদোর চেয়ে দ্বিগুণ অর্থ দেয়া হবে মেসিকে। পরিমাণটা, ৩৫০ মিলিয়ন ডলার। তাও মাত্র এক বছরে! স্প্যানিশ পত্রিকা মুন্ডো দেপোর্তিভো জানিয়েছে এ তথ্য।

পিএসজি’র সঙ্গে মেসির বর্তমান চুক্তির মেয়াদ রয়েছে আর ৬ মাস। এখনও পর্যন্ত পিএসজির সঙ্গে নতুন চুক্তির ব্যাপারে একমত হতে পারেননি আর্জেন্টাইন তারকা। চুক্তি বাড়ানো না হলে আগামী জুনেই পূনরায় ফ্রি এজেন্ট হয়ে যাবেন বিশ্বকাপজয়ী এই তারকা। তবে কী আর ফ্রান্সের থাকতে চাচ্ছেন না মেসি!

স্প্যানির সংবাদপত্র মার্কা জানিয়েছে, সৌদির ক্লাব আল হিলাল এবং আল ইত্তিহাদ মেসিকে দলে নেয়ার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে। মেসির এজেন্টের সঙ্গে কথা বলছে তারা। দুই ক্লাবেরই প্রস্তাবের পরিমাণ রোনালদোর চেয়ে দ্বিগুণ।

শুধু সৌদির দুই ক্লাবই নয় আরও দু’টি ক্লাব মেসিকে পেতে আগ্রহী। তার মধ্যে একটি হল তার পুরনো ক্লাব বার্সেলোনা। দ্বিতীয়টি যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের ক্লাব ইন্টার মিয়ামি। কিন্তু এই দুই ক্লাবের পক্ষে সৌদির ক্লাবের সমান টাকা দেওয়ার ক্ষমতা হয়তো নেই। তাই আগ্রহ দেখালেও লড়াইয়ে পিছিয়ে রয়েছে তারা। সুতরাং, মেসি যদি প্যারিস ছেড়ে যান তা হলে তিনি সৌদির কোনও ক্লাবেই হয়তো যাবেন।

মেসি-পিএসজি চুক্তির সর্বশেষ আপডেট

তবে সৌদি ক্লাবকে হয়তো হতাশই হতে হবে। কারণ পিএসজি সূত্রে খবর এসে গেছে, এরইমধ্যে নতুন বিষয়ে ক্লাবকে মৌখিক সম্মতি জানিয়েছেন মেসি। বিশ্বকাপ জেতার পরে ক্লাবের হয়ে খেলতেও নেমেছেন তিনি। এখনও পুরনো চুক্তির মেয়াদ রয়েছে। সেই চুক্তি শেষ হলেই মেসির চুক্তির মেয়াদ বাড়বে বলে দাবি পিএসজির এক কর্মকর্তার।

এর মধ্যেই সৌদিতে মেসি-রোনালদো দ্বৈরথ অনুষ্ঠিত হবে। ১৯ জানুয়ারি প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) প্রদর্শনী ম্যাচ খেলবে আল হিলাল এবং আল নাসেরের মিলিত দলের বিরুদ্ধে। সেই ম্যাচ হবে কিং ফাহাদ স্টেডিয়ামে। সেখানে ৬৮ হাজার দর্শক ধরে। কিন্তু এর মধ্যেই ২০ লাখ মানুষ টিকিট চেয়ে আবেদন করেছেন।

মূলতঃ সৌদি আরবের লক্ষ্য হচ্ছে ২০৩০ বিশ্বকাপের সহ আয়োজক হওয়া। সে লক্ষ্যে আগে থেকেই সৌদি ফুটবলের প্রতি বিশ্ববাসীর আগ্রহ সৃষ্টি করার লক্ষ্যে বড় বড় ম্যাচের আয়োজন করছে তারা। সে সঙ্গে বড় বড় খেলোয়াড় এনেও নিজেদের প্রস্তুত করতে চাইছে সৌদি আরব।

আপনার জন্য নির্বাচিত নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...