| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

মজার ছলে গোপন কথা ফাঁসঃ জমি দেখে বিয়ে করেছে মেহেদী-সোহান

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জানুয়ারি ১৩ ২১:১২:০৬
মজার ছলে গোপন কথা ফাঁসঃ জমি দেখে বিয়ে করেছে মেহেদী-সোহান

মাশরাফির কথা অনুযায়ী এক ধরনের হযবরল অবস্থা। তবে এত বিশৃঙ্খলার মধ্যেও নিজেদের দলের শৃঙ্খলা ঠিকই বজায় রেখেছেন রংপুর রাইডার্স। সবগুলো দল যখন মিরপুরে গাদাগাদি অবস্থায় প্র্যাকটিসে ব্যস্ত তখন নিজেদের হোম গ্রাউন্ডে প্রস্তুত হচ্ছিলেন রংপুরের ক্রিকেটাররা। বিপিএল শুরুর আগ থেকেই যেন নিজেদের খানিকটা আলাদা করে রেখেছিলেন রংপুর কর্তৃপক্ষ। হোম গ্রাউন্ডে শৃঙ্খলাবদ্ধ মুক্ত পরিবেশে প্র্যাকটিস করে ক্রিকেটারদের প্রস্তুত হওয়ার সেরা সুযোগটি দিতে চাচ্ছিলেন ফ্র্যাঞ্চাইজিটি।

এছাড়া সিকান্দার রাজা-শোয়েব মালিকের মতো দুর্দান্ত বিদেশি ক্রিকেটারদেরও দলে ভিড়িয়েছেন রংপুর কর্তৃপক্ষ। নিজেদের ফেসবুক পেজে সাম্প্রতিক সময় একটি মজার ভিডিও পোস্ট করেছে রংপুর রাইডার্স। এই ভিডিওর মাধ্যমে বোঝা গেল পুরো রংপুর দলের সমন্বয়টা কতটা অসাধারণ। ভিডিওতে শেখ মেহেদীকে নিয়ে প্রথমে মজা করতে দেখা যায় সিকান্দার রাজাকে। শেখ মেহেদী সবসময় কথা বলার সময় ভুলভাল তথ্য দিয়ে দেন এটি নিয়েই মূলত মজা শুরু করেছিলেন রাজা।

পরবর্তীতে আরো অনেক কিছুতে গরিয়ে শেষ পর্যন্ত মেহেদির বয়স এবং বিয়ে পর্যন্ত চলে আসে। মেহেদির জাতীয় দলের সতীর্থ এবং রংপুরের অধিনায়ক নুরুল হাসানও এবার যুক্ত হন রাজার সাথে। সোহানকে বলতে শোনা যায়"ওর তো প্রথমে একটা মেয়ের সাথে অ্যাফেয়ার ছিল তবে বেশি জমি পাওয়ায় ওই মেয়েটিকে বাদ দিয়ে এখানে বিয়ে করে মেহেদী।"সাথে সাথেই হাসিতে ফেটে পড়ে পুরো বাস।

সবমিলিয়ে ক্রিকেট খেলার জন্য দারুন এক পরিবেশই পাচ্ছে রংপুর রাইডার্সের ক্রিকেটাররা। এছাড়া সিকান্দার রাজা যে এতটা মজার মানুষ তা এর আগে খুব একটা প্রকাশ পায়নি। অন ফিল্ডের সিরিয়াস এবং দুর্দান্ত এই ক্রিকেটারটিই কিনা অফ ফিল্ডে দারুন মিশুক এবং মজাদার। এছাড়াও শামীম হোসেনের জুতার সাইজ নিয়ে মজা করতে দেখা যায় রাজাকে। রংপুর রাইডার্সের ফেসবুক পেজে ঢুকলে রাজার এরকম অনেক মজার মজার ভিডিও দেখা যাবে।

সব মিলিয়ে বিপিএলের অন্যান্য দলগুলোর তুলনায় সুযোগ-সুবিধা এবং দলের পরিবেশ উভয় দিক দিয়ে এগিয়ে থেকে মাঠে নামছে রংপুর। নিজেদের খেলা দুটি ম্যাচের একটিতে হার এবং একটিতে জয়ের দেখা পেয়েছে রংপুর। খুলনার বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে আজ সন্ধ্যা সাতটায় মাঠে নামবে সোহান-রাজাদের দলটি। দারুণ চনমনে থাকা ক্রিকেটাররা খুলনার বিপক্ষে কেমন করেন এটাই এখন দেখার পালা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...