| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

বেরিয়ে এলো আসল তথ্যঃ বিপিএলে সিলেটের এত সফলতার মুল কারন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জানুয়ারি ১০ ১১:১৭:২৪
বেরিয়ে এলো আসল তথ্যঃ বিপিএলে সিলেটের এত সফলতার মুল কারন

পরের ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে ১৯৫ রানের টার্গেট ছুঁয়ে ৬ উইকেটের অবিস্মরণীয় জয়। যে জয়ের নায়ক, রূপকার ৫ ব্যাটার, নাজমুল হোসেন শান্ত (৪০ বলে ৪৮), তৌহিদ হৃদয় (৩৪ বলে ৫৫), জাকির হাসান (১৮ বলে ৪৩), মুশফিকুর রহিম (১১ বলে অপরাজিত ২৩)আর থিসারা পেরেরা (৯ বলে অপরাজিত ২০)।

আজ কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ১৪৯ রানে থামিয়ে ৫ উইকেটের দারুন জয়। আবারো স্পেশালিস্ট ব্যাটারদের কার্যকর অবদানে ধরা দিল দারুন জয়। নাজমুল শান্ত (২১ বলে ১৯ ), তৌহিদ হৃদয় (৩৭ বলে ৫৬), জাকির হাসান (১০ বলে ২০) ও মুশফিকুর রহিম নটাাউট ২৮ (২৫ বলে)।

তিন ম্যাচে রান তাড়া করে জয় এবং তিনটির ধরন তিনরকম। একটি একশো‘র কম ছিল টার্গেট। পরের খেলায প্রায় দু‘শো রান তাড়া করে। আর আজ দেড়শো টার্গেট ছুঁয়ে ফেলা।

কাগজে কলমে প্রথম তিনে তো নয়ই, চার নম্বর দল হিসেবেও ধরা হয়নি সিলেট স্ট্রাইকার্সকে; কিন্তু মাঠে দলটির ভিন্ন চেহারা। প্রথম তিন খেলায় জিতে লিগ টেবিলে সবার ওপরে চলে যাওয়া, মাঠে প্রতিপক্ষর ওপর পূর্ণ আধিপত্য বিস্তার ও কর্তৃত্ব ফলানো সাফল্য। এ উত্তরণ ও সাফল্যের পিছনের গল্পটা কী?

মাশরাফির যোগ্য ও দক্ষ নেতৃত্বর কারণেই মাঠে সিলেট দুর্বার? নাকি ব্যাটারদের জায়গামত জ্বলে ওঠার কারণেই প্রতিপক্ষর রান টপকে জয়ের বন্দরে পৌছে যাচ্ছে সিলেট?

এ কৌতুহলি প্রশ্ন সবার। আজ সোমবার কুমিল্লাকে হারানোর পর ম্যাচ সেরা পারফরমার তৌহিদ হৃদয় দিয়েছেন এ প্রশ্নের উত্তর। তার ব্যাখ্যা, ‘আমাদের স্বাধীনতাটা খুব ভালোভাবেই দেওয়া আছে দল থেকে। কোচ থেকে শুরু করে সবাই আমাদের সাপোর্ট করছেন। আমরা হয়তো প্রতিদিন সফল হবো না কিন্তু যদি আমাদের অ্যাপ্রোচটা ঠিক থাকে, ম্যাক্সিমাম টাইম আমরা সফল হবো ইনশাল্লাহ।’

তৌহিদ হৃদয়ের কথায় পরিষ্কার, অধিনায়ক মাশরাফি, কোচ রাজিন আর পুরো সিলেট ম্যানেজমেন্ট ব্যাটারদের ‘ফিয়ারলেস’ ক্রিকেট খেলার অবারিত সুযোগ দিয়েছেন। তারা যাতে নিজ নিজ স্বাভাবিক খেলাটা খেলতে পারেন, তাও বলে দেয়া আছে। তাই তৌহিদ হৃদয়, জাকির হাসানরা উইকেটে গিয়েই অবলীলায় আক্রমনাত্তক উইলোবাজিতে মেতে উঠেছেন। চার ও ছক্কার ফুলঝুরি ছুটিয়েছেন। আর তাতেই প্রতিপক্ষ বোলিং পুরে ছারখার।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...